বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রী শামসুন্নাহারকে (৪৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাপূর্ব ভোর ৫টার দিকে উপজেলার প্রতাপনগর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক স্বা মী গোলাম মোস্তফাকে আটক করেছে।

ঘাতক গোলাম মোস্তফার ভাই নুরুল ইসলাম জানান, গোলাম মোস্তফা মানসিকভাবে কিছুটা অসুস্থ। রবিবার রাতে স্বামী-স্ত্রী একসাথে ঘুমিয়ে ছিল। ভোর রাতে ঘরের মধ্যে গোঙানির শব্দ শুনে তিনি তাদের ঘরের পাশে গিয়ে দরজা বন্ধ দেখতে পান। এসময় গোলাম মোস্তফা দরজার ছিটকানি খুলে পালিয়ে যায়। তিনি ভেতরে গিয়ে শামসুন্নাহারকে মুমূর্ষূ অবস্থায় দেখতে পেয়ে হাসপাতালে নিতে উদ্যোগ নিলে ততক্ষনে শামসুন্নাহার মারা যায়।

আশাশুনি থানা অফিসার ইনচার্জ মমিনুল ইসলাম জানান, গৃহবধূর স্বামী এলাকায় মোস্ত পাগলা নামে পরিচিত। ভোররাতে নামাজ পড়তে উঠেছিল মোস্ত। এ সময় কোনো বিষয় নিয়ে তর্কাতর্কি হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরপর মোস্তফা স্ত্রীকে কুপিয়ে মেরে পালিয়ে যায়। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার পাতাখালী গ্রাম থেকে দুপুর ১ টার দিকে ঘাতক স্বামীকে আটক করেছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরনের ব্যবস্থা করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়