শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

সাতক্ষীরার কলারোয়ায় যৌন উত্তেজক ঔষধ খেয়ে
নিজ পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে এরশাদ গাজী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

আটককৃত এরশাদ গাজী কলারোয়া উপজেলার মৃত. শরিয়ত উল্লাহ্ গাজীর ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে আটকের বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৬।

জানা যায়, গত মঙ্গলবার (২মে) সকালে যৌন উত্তেজক ঔষধ খেয়ে নিজ পুত্রবধুর ঘরে প্রবেশ করে ভিকটিমকে জোরপূর্বক ভাবে ধর্ষণ করে এরশাদ গাজী। এসময় গৃহবধূর আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল ত্যাগ করে লম্পট এরশাদ আলী। পরে শ্বশুর এরশাদ গাজীর বিরুদ্ধে কলারোয়া থানায় একটি ধর্ষণের মামলা করেন ভূক্তভোগী ওই নারী।

ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এর একটি আভিযানিক দল আসামিকে আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করেন। পরে র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্প এবং যশোর ক্যাম্পের আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামি এরশাদ গাজী যশোর সদরের নতুন খয়ের তলা এলাকায় থেকে আটক করেন। পরে তাকে
কলারোয়া থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন-আটককৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল