বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় মারপিট, বসতবাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনায় মামলা দায়ের করায় সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত ডাক্তার গোলাম রসুলের ছেলে আমিরুল ইসলাম নিজেদের অপরাধ ঢাকতে প্রতিবেশীর বিরুদ্ধে মিথ্যে মানববন্ধন করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মৃত রওশন আলীর ছেলে মোঃ তৌহিদুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সদর উপজেলার দক্ষিন পাথরঘাটা গ্রামের মোঃ আমিরুল ইসলাম, একই গ্রামের মোঃ ওয়াজেদ আলী, গোলাম ওদুদ, হাবিবুর, হাবিবুল্লাহ, রিয়াজ হোসেন, সৌরভ ঘোষ, সাইফুল, আব্দুর রউফ, চিরণ ও মোজাহারুল ইসলাম জামায়াত-শিবিরের ক্যাডার। তারা এলাকার বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত। এলাকার অনেক পরিবার তার অত্যার ও নির্যাতনের শিকার। সন্ত্রাসী বাহিনী নিয়ে আমিরুল এলাকায় দাপট করে যাচ্ছে। হিংস্র প্রকৃতির হওয়ায় আমিরুল গংদের ভয়ে সবাই সব সময় ভীতসন্ত্রস্থ থাকে। ফলে ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়না।

তৌহিদুল ইসলাম আরো বলেন, সদর উপজেলার পাথরঘাটা মৌজার জে.এল-৬৯ এবং ৮৯৮ খতিয়ানের ১০ টি দাগে মোট ১ একর ৬৬ শতক জমি পৈত্রিক সূত্রে আমরা মালিক। কিন্তু প্রতিবেশী আমিরুল ইসলাম গংরা দীর্ঘদিন ধরে ওই পৈত্রিক সম্পত্তি বসতভিটা জোরপূর্বক ভোগ দখলের জন্য আমাদেরকে বিভিন্ন ভাবে মিথ্যে মামলার ভয় দেখাচ্ছে ও ক্ষয়ক্ষতিসহ প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে। এবিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে বে-সরকারি গ্রাম্য আমিন দিয়ে মাপ জরিপ করা হলেও আমিরুল গংরা তা মানতে নারাজ। একপর্যায় ভূয়া জাল দলিল সৃষ্টি করে চলতি বছরের ১২ ডিসেম্বর বেলা আড়াইটার দিকে জোরপূর্বক আমাদের বসতবাড়ি দখলের উদ্দেশ্যে বাঁশের লাঠিসোটা, লোহার রড, ধারালো রাম দা, ছেনদা নিয়ে আমার বাড়িতে ঢুকে মারপিট, ভাংচুর ও লটপাট চালায়। এসময় তারা মূল্যবান জিনিসপত্র ও সমুদয় টাকা পয়সা লুট করে নিয়ে যায়।

তিনি অভিযোগ করে বলেন, উল্লেখিত ঘটনায় আমি সদর থানায় একটি মামলা দায়ের করায় আমিরুল গংরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে এবং আমার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় আমিরুল গংসহ অজ্ঞাতনামা আরো ২৫/২৬ জন ২৩ ডিসেম্বর বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আমাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগে একটি মানববন্ধন করে। মানববন্ধনে আমিরুল গংরা আমার চাচাত ভাই ডাক্তার মুনাওয়ার হুসাইন এর বিরুদ্ধে বিভিন্ন প্রকার কু-টুক্তিমূলক কথা বলে আমার ও পরিবারের সম্মান নষ্ট করেছে।

তিনি বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে আমিরুল গংদের মত ভুমিদস্যু ও সন্ত্রাসীদের প্রতিহত করা দরকার। এদেরকে প্রতিহত করতে সমাজের বিবেগবান মানুষদের এগিয়ে আসার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ

নিজস্ব প্রতিতিধি : সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সমাবেশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া