শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দুই এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা-পুত্র গ্রেফতার

সাতক্ষীরার দুই এমপিকে হত্যার হুমকির অভিযোগে পিতা মসজিদের ইমাম ও পুত্রকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ আগস্ট) ভোর রাতে সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সাতক্ষীরার দেবহাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ঈমান আলীর ছেলে মনিরুল ইসলাম (৪৫) ও তার ছেলে ইউসুফ হোসেন (২১)।

মনিরুল ইসলাম স্থানীয় মসজিদের ইমাম ও জামায়াতের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ইউসুফ হোসেন পেশায় বখাটে।

এ সময় আসামীদেরে বাড়ি থেকে ৮টি মোবাইল, ২০টি সিম, ৩টি মেমোরি, একটি ডিজিটাল ক্যামেরাযুক্ত হাত ঘড়ি ও কিছু বই উদ্ধার করা হয়।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বেলা ১ টার দিকে তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন।

পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আসামীদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের সাথে সহযোগী আসামী বা গোষ্ঠি জড়িত থাকার বিষয়টি তদন্তাধীন রয়েছে।’

উল্লেখ্য, গত ৯ আগস্ট দু’টি ফেসবুক আইডি থেকে সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ.ফ.ম রুহুল হক ও সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহম্মেদ রবির মাথার মূল্য ১ কোটি টাকা ঘোষণা দিয়ে হত্যার হুমকি দেয়া হয়।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় জিডি করা হয়।

এরপর থেকে পুলিশ তৎপর হয়ে উঠে। বুধবার ওই সময় ওই গ্রামে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পিতা ও ছেলেকে গ্রেফতার করা হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস