বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে এমপি রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ

মাহফিজুল ইসলাম আককাজ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাতক্ষীরা-২আসনের স্বতন্ত্র পদপ্রার্থী বারবার নির্বাচিত সাংসদ সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির ঈগল প্রতীকের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের দৌলতপুর, খড়িয়াডাঙ্গা, পূর্ব শুকদেবপুরসহ ধুলিহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
দৌলতপুরে শিক্ষক পরিতোষ কুমার তরফদারের সভাপতিত্বে নির্বাচনী পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, আপনাদের দোয়া ও ভালবাসায় আমি সদর নির্বাচনী এলাকার কাজ শেষ করতে চায়। আমি গত ১০ বছর যাবত নিরলস ভাবে পরিশ্রম করে সদর নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছি। আপনাদের সহযোগিতায় ইনশাল্লাহ আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো ইনশাল্লাহ। জননেত্রী শেখ হাসিনা পঞ্চম বারের মতো দেশের প্রধানমন্ত্রী হবেন এবং আমি তৃতীয় বারের মতো ইনশাআল্লাহ আবারও এমপি নির্বাচিত হবো।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল মান্নান, ধুলিহর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, ধুলিহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ বোরহান উদ্দিন ও ধুলিহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সালমা সুলতানা শিল্পী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী