বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পলাশপোলে পুজা দিতে এসে চার নারীর সোনার চেইন ছিনতাই

নিজস্ব প্রতিনিধি : মণষা পুজা দিতে আসা চার নারীর সোনার চেইন ছিনতাই করা হয়েছে। সাতক্ষীরা শহরের পলাশপোলে চায়না বাংলা শপিং সেন্টারের বিপরীতে এ ঘটনা ঘটে। সোমবার সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে এসব ঘটনা ঘটে।

এদিকে এ ধরণের একটি জাঁকজমকপূর্ণ পুজা উপলক্ষ্যে প্রথম থেকে পুলিশ না থাকায় এ ধরণের ঘটনা ঘটেছে বলে মনে করেন পুজা পরিচালনা কমিটির কয়েকজন সদস্য।

রুপালী ব্যাংক সাতক্ষীরা কর্পোরেট শাখার সহকারি জেনারেল ম্যানেজার শংকর কুমার দাস জানান, তার স্ত্রী মনিকা রানী দাস সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চায়না বাংলা শপিং কমপ্লেক্সের সামনে বটগাছতলায় মা মণষার মন্দিরে পুজা দিতে আসেন। ১১টার দিকে মনিকা পুজাবেদীর ফটকের কিছু দূরে দাঁড়িয়ে থাকলে হঠাৎ করে ভিড় লক্ষ্য করা যায়।

এ সময় কয়েকজন তাকে ঠেলে দিলে তিনি একদিকে কাত হয়ে যান। এসময় কৌশলে তার গলা থেকে আট আনা ওজনের সোনার চেইন ছিনতাই করা হয়। এ সময় পুজা ম-প এলাকায় কোন পুলিশ সদস্যকে দেখা যায়নি। তবে থানায় যেয়ে তিনি মৌখিক অভিযোগ করার পর আরো তিনজনের সোনার চেইন ছিতাইয়ের ঘটনায় অভিযোগ করা হয়েছে মর্মে জানতে পারেন।

পলাশপোল মণষা পুজা উদযাপন কমিটির সহসভাপতি তপন কুমার হালদার জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মণষা পুজা বেদীর গেটের সামনে পলাশপোলের বিষ্ণুপদ ঘোষের এক ভাড়াটিয়ার স্ত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই করা হয়েছে। তবে যথাসময়ে পুলিশ থাকলে এ ধরণের অবাঞ্ছিত ঘটনা এড়ানো যেতো বলে তিনি মনে করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মহিদুল ইসলাম সোমবার বিকেলে মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি: সুবর্ণ জয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা

সাতক্ষীরার ঐতিহ্যবাহী ও সুনামধন্য চিত্রাঙ্কন প্রতিষ্ঠান ‘বর্ণালী আর্ট’-এর ৫০ বছর পূর্তি তথাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতা ও শব্দদূষণ বিষয়ে প্রশিক্ষণ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে পেশাজীবি গাড়ি চালক/শ্রমিকদের দক্ষতাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসস্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুইবিস্তারিত পড়ুন

  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূকে পিটিয়ে যখম, থানায় মামলা
  • সাতক্ষীরায় দৈনিক কাফেলা সম্পাদক আব্দুল মোতালেবের মৃত্যু বার্ষিকী পালিত
  • ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে গিয়ে সাবেক পিপি’র মৃত্যু
  • বিশ্বকাপ ফুটবল উপভোগ করতে আমেরিকা যাচ্ছেন প্রাক্তন ফুটবল খেলোয়াড় ইঞ্জি. সিরাজ
  • সাতক্ষীরায় বিশ্ব খাদ্য কর্মসূচি কার্যক্রমের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
  • সাতক্ষীরায় টেকসই উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা শীর্ষক আলোচনা সভা
  • সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময়
  • সাতক্ষীরায় আকবর আলী ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ
  • উপহারে হাসলো সাতক্ষীরার পিছিয়ে পড়া ক্ষুদে শিক্ষার্থীরা
  • শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে দেশজুড়ে ৭ সংগঠনের একযোগে মানববন্ধন