শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাথরঘাটা ফুটবল টুর্নামেন্টে ফাইনালে ভাড়ুখালী

সাতক্ষীরা সদরের পাথরঘাটা ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় টাইব্রেকারে ৪-২ গোলে কলারোয়াকে হারিয়ে জয়লাভ করেছে সাতক্ষীরার ভাড়ুখালী।

শনিবার (৩১ অক্টোবর) বিকালে পাথরঘাটা প্রাইমারী স্কুল মাঠে পাথরঘাটা একাদশ ক্লাব আয়োজিত ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলার প্রথমার্ধের ২৬মিনিটে কলারোয়া ফুটবল একাডেমির সায়েদ আলীর আত্নঘাতী গোলে সাতক্ষীরার ভাড়ুখালি প্রগতী সংঘ এগিয়ে থেকে মধ্য বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের ২৪মিনিটে কলারোয়ার ১২নম্বর জার্সিধারী খেলোয়াড় জাকির গোল করে দলকে সমতায় ফেরান।

নির্ধাারিত সময়ে আর কোন গোল না হওয়ায় ১-১ গোলে ড্র থাকে।

পরে সরাসরি টাইব্রেকারে ৪-২ গোলে কলারোয়াকে হারিয়ে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করে ভাড়ুখালী ফুটবল একাদশ।

রেফারির দায়িত্ব পালন করেন জাফরুন খান চৌধুরী সামু। সহযোগিতায় ছিলেন হাবিবুল্লাহ ও হাসনাত।

ধারাবিবরণীতে ছিলেন রিপন ও রুস্তম আলী।

বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন আসাদুজ্জামান আসাদ, সরদার স্টোরের আব্দুল মাজেদ, মোয়াল্লেম জাহাঙ্গীর হোসেন বুলু, সাধন, আবুল কালাম, জাহিদ, ক্রিড়াপ্রেমী তানজেন, কবিরুল, নুর হোসেন, ইমন, আলমগীর, রেফারি মিয়া ফারুক হোসেন স্বপন, মাস্টার রিয়াজ আহমেদ, কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, শতরূপা জুয়েলার্স এর সত্বাধিকারী লক্ষন বিশ্বাস, মাসুদ রানা, আশরাফুল, আলফাজ, আলি হোসেন, রুস্তম আলী, আলফাজ, আল আমিন, মুজিবুল হক পুলিশ, আমিরুল প্রমুখ।

শনিবার (৭অক্টোবর) বিকালে একই মাঠে ২য় সেমিফাইনাল খেলায় তালার সৈকত ফুটবল একাডেমি ও দেবহাটার সখিপুর ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত