শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ গুলো প্রতি বছর প্রত্যেক ওয়ার্ডে বছরে দুইটা করে ওয়ার্ড সভার আয়োজন করে। ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ সমস্ত ওয়ার্ডের চাহিদা এবং সমস্যা গুলো একত্রিত করে প্রি-বাজেটে চাহিদাগুলো অন্তর্ভুক্ত করে। তারপর ফাইনালি একটা বাজেট তৈরি করে সেটা উন্মুক্ত বাজেট সভায় উপস্থাপন করা হয়। এটাই স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে তৃণমূল পর্যায়ে অর্থাৎ ইউনিয়ন পরিষদের বাজেট তৈরি করার কাঠামো।

রবিবার (২৮ মে ) সকাল ১১ টার সময় ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে একশন এইড বাংলাদেশের সহযোগী সংগঠন সিডো সংস্থা এবং ইউনিয়ন পরিষদ যৌথ আয়োজনে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের সচিব মোঃ আমিনুর রহমান ‘র পরিচালনায় ও ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোঃ আলাউদ্দীন ঢালীর সভাপতিত্বে এ উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান ও ১নং ওয়ার্ড মেম্বর মোঃ নুরুল হুদা, প্রজেক্ট অফিসার সিডো সংস্হা সাতক্ষীরার গাজী গিয়াস উদ্দিনসহ সকল ওয়ার্ড সদস্য, এলাকার তৃণমূল পর্যায়ের মানুষ ও যুব সদস্য বৃন্দ।

এসময় এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তাদের দাবি বা চাওয়া সেখানে উপস্থাপন করেন এবং এক পর্যায়ে বেতনা যুব সংঘের সদস্য মোঃ সাকিব বলেন আমাদের যুবদের কৃষির দিকে ধাবিত করতে হবে। এতে করে দেশের কৃষিকে আরো সামনের দিকে অগ্রসর করা যাবে। যুব সদস্য রোকেয়া সুলতলা বলেন ইউনিয়ন পরিষদ থেকে আমাদের মেয়েদের জন্য বিভিন্ন ধরনের হাতের প্রশিক্ষণ প্রয়োজন এবং প্রয়োজনীয় সেলাই মেশিন সহ উপকরণ দরকার। যুব সদস্য মাসুদ রানা বলেন স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় পর্যায়ে সকল ক্ষেত্রে ইয়ুথদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে দেশকে, সমাজকে আরো সমৃদ্ধশীল করতে যুবদলের অংশগ্রহণ লোকাল থেকে জাতীয় পর্যায়ে খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য সে স্থানীয় সরকারের চেয়ারম্যান মেম্বারসহ সকলকে আবেদন জানান ইয়ুথদের তারা যেন সাথে নিয়ে আগামীর দেশ পরিচালনা করেন।
প্রশ্ন উত্তর পর্ব শেষে সচিব মোঃ আমিনুর রহমান ২০২৩-২৪ অর্থবছরের বাজেট সংক্রান্ত আলোচনা করেন। তিনি উক্ত বছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসববিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস