শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় একাধিক মামলার আসামীর বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ

সাতক্ষীরার দেবনগর গ্রামের ভূমিদস‍্যু ও মামলা বাজ আবু বক্করের অত্তাচারে অতিষ্ঠ হয়ে সাতক্ষীরা পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতনের শিকার এক মহিলা।
লিখিত অভিযোগে ভুক্তভোগী দেবনগর গ্রামের আনোয়ারা খাতুন উল্লেখ করেন দেবনগরের মৃত আকবর আলীর সন্ত্রাসী পুত্র আবু বকর একজন এলাকার চিহ্নিত ভূমিদস‍্যু ও সন্ত্রাসী, নারী নির্যাতন কারি। আমার স্বামী আবু রায়হান এর নিকট হতে আবু বকর জমি বিক্রি করার কথা বলে দুই লক্ষ টাকা নিয়ে জমি না দিয়ে উল্টো আমাদের হুমকি ধামকি দেয় ভাড়াটিয়া সন্ত্রাসী কতৃক। এবিষয়ে পতিকার চেয়ে সাতক্ষীরা আদালতে মামলা করি যার নং ৫৩৮/২৩। এতে ক্ষিপ্ত হয়ে আবু বকর আমাদের সায়েস্তা করতে তালার বারুই হাটি গ্রাম থেকে কামরুলসহ নাশকতা ও দেবনগর গ্রামের আনারুল হত্যা মামলার আসামী সহ আবু বকর প্রতিনিয়ত জীবন নাশের হুমকি দিয়ে আসছে। যে কোনো সময় আমাদের খুন জখম করার জন্য ভাড়াটিয়া সন্ত্রাসী দারা অব‍্যাহত আছে, এর জন্য বিচার দাবী করে ঐ সন্ত্রাসী ভূমিদস‍্যু ও মিথ্যা মামলাবাজ আবু বকর এর বিরুদ্ধে সাতক্ষীরা আদালতে পিটিসন মামলা করি যার নং২২৬ / ২৩। আবু বকর আরো বেপরোয়া হয়ে প্রতিসোধ নেওয়ার জন্য আনোয়ারা খাতুন উপর তিন মার্চ হামলা করে আহত করে। আবু বকর এর হাত থেকে আনোয়ারাকে বাচাতে আবু সাঈদ এগিয়ে গেলে তাকেও ব‍্যাপক মারপিট করে মারাত্মক আহত করে। আহত আবু সাঈদকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে স্হানীয়রা এ বিষয়ে আবু সাঈদ বাদি হয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়রি করে যার নং ১২০২/২৩। এত গুলো অপরাধ আড়াল করতে সুচতর আবু বকর মিথ্যা ঘটনা সাজিয়ে নিজস্ব কিছু ব‍্যাক্তিকে সাক্ষী বানিয়ে একাধিক অপরাধ এর হোতা ও মিথ্যা মামলাবাজ আবু বকর নিরিহ মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে ঘায়েল করতে মরিয়া উঠেছে।

এবিষয়ে দেবনগর গ্রামের আলী হোসেন, রিজাউল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেনসহ একাধিক ব‍্যাক্তি এ প্রতিবেদককে বলেন আবু বকর মিথ্যা মামলাবাজ, তার বিরুদ্ধে এমন কোনো অপরাধ নাই সে করিনি। আবু বকর জালিয়াতি করে অন্ন‍্যান‍্য ভাইদের বসত ভিটা দখল করার জন্য তাদের বিরুদ্ধে প্রতিনিয়ত ভাড়াটিয়া গুন্ডা দিয়ে হামলা করে এবং এবিষয়ে কেউ প্রতিবাদ করে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। আবু বকর গ্রামের মানুষের মূল‍্যায়ন করে না, সে কোনো আইন মানেনা নিজে যা করবে তাই হবে। আবু বকর চার পাচটি বিয়ে করেছে ওর অমানুষিক নির্যাতনের কারনে কোন বউ থাকেনা। ওর বড় বউ খুকু মনিকে নির্যাতন করার কারনে আবু বকরকে তালায় নিয়ে মেরে হাত পা ভেঙ্গে দেয়। শুধু তাই নয় আবু বকর তার বয়োবৃদ্ধ মা বাবাকে প্রতিনিয়ত মারধর করার অপরাধে মা আদালতে মামলা করলে আবু বকর দীর্ঘদিন জেল খাটে। আবু বকর এর দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করে ভূক্তভোগী এলাকা বাসি, বিষয়টি পুলিশ প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত