রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির জরুরী সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১অক্টোবর) সকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সামসুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাফুজা খাতুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন।

এছাড়াও ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সহ-সভাপতি ফিরোজ, সাগর, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জেলা ভূমিহীন সমিতির নাম ব্যবহার করে কতিপয় ব্যক্তিরা নিজেদের পরিচয় দিয়ে নিরীহ ভূমিহীন সদস্যদের কাছ থেকে প্রতারণা করে প্রচুর অর্থ কামিয়ে নিচ্ছে। এমনকি প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বা প্রতিনিধিদের হুমকি দিয়ে অর্থ আদায় করছে; যার প্রমাণ আমাদের কাছে আছে। এই প্রতারক চাঁদাবাজদের গ্রেপ্তারের দাবি জানানোর পাশাপাশি তাদের অনৈতিক কর্মকান্ড বন্ধ না করলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও ফ্রান্সে মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে কটাক্ষ করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার ও বিশ্ব মুসলমানদের কাছে নি:শর্ত ক্ষমা প্রার্থনার জন্য ফ্রান্স সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক মাফুজা খাতুন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন