রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ১৩টি কেন্দ্রে উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে

সাতক্ষীরার ১৩টি কেন্দ্রে উপ-নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ চলছে। এরমধ্যে জেলা পরিষদের একটি সাধারণ সদস্য পদে ও ইউনিয়ন পরিষদের একটি চেয়ারম্যান পদে ও তিনটি পৃথক ইউনিয়নের সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন করে নির্বাচন কমিশন।

২০ অক্টোবর মঙ্গলবার উপ-নির্বাচনে জেলা পরিষদের একটি সাধারণ সদস্য পদে ৪ জন, ইউনিয়ন পরিষদের একটি চেয়ারম্যান পদে ৩জন ও তিনটি সাধারণ সদস্য পদের জন্য ১০জন প্রার্থী অংশগ্রহণ করছেন।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর, কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সদর উপজেলা নির্বাচন অফিসার শরিফুল ইসলাম ও শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার রবিউল ইসলাম পৃথকভাবে এসব তথ্য জানিয়েছেন।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর জানান, জেলা পরিষদের ৯নং ওয়ার্ড (শ্যামনগর সদর, ভুরুলিয়া ইউপি, নূরনগর ইউপি, কৈখালী ও রমজাননগর ইউপি) সাধারণ সদস্য পদের উপ-নির্বাচনে মোট ৪জন প্রার্থী করছেন। তারা হলেন, মল্লিক ফজলুল হক, মাহবুব এলাহী, আজিজুর রহমান সোহাগ ও মাকসুদুর রহমান। শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ৯নং ওয়ার্ড গঠিত।

ইউনিয়নগুলো ৫নং কৈখালী, ৬নং রমজাননগর, ৪নং নুরনগর, ১নং ভুরুলিয়া ও ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন। ৫টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্য মোট ৬৫জন ভোট প্রদান করবেন।

কলারোয়া উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। তারা হলেন, নেছার আলী, আব্দুর রউফ ও মোরশেদ আলী।

তিনি আরও জানান, কেরালকাতা ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭৪৪৫ জন। এরমধ্যে পুরুষ ৮৭৬১ ও মহিলা ৮৬৮৪ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি, ভোট কক্ষের সংখ্যা ৪২টি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন