রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পরিবহন খাতকে মাদকসেবীমুক্ত করতে

সাতক্ষীরায় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে চালকদের ডোপ টেস্ট

সাতক্ষীরায় অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে মোটর শ্রমিক ও ট্রাক চালকদের ডোপ টেস্ট করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ সংলগ্ন মেইন রাস্তায় ওই অভিযান পরিচালিত হয়।

‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০’ উপলক্ষে সড়কে দুর্ঘটনা কমাতে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চালকদের ডোপ টেস্ট করার অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিনের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সেসময় সন্দেহভাজন ১২ জনের মধ্যে ৫ জনের ক্ষেত্রে ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসায় অর্থাৎ মাদকসেবী বলে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানা গেছে।

‘ডোপ টেস্ট’ এর মাধ্যমে তাৎক্ষনিক মাদকসেবী শনাক্তে সাতক্ষীরার ইতিহাসে প্রথম ও সময়োপযোগী অভিযান পরিচালনা করে আসছেন অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন। গত কয়েক মাসে জেলার বিভিন্ন এলাকায় ব্যতিক্রমী এ উদ্যোগ গ্রহণ করতে দেখা গেছে।

অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, ‘সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) স্যারের নির্দেশনা এবং সার্বিক তত্ত্বাবধানে জেলার সড়ক পরিবহন খাতকে মাদকাসক্ত চালকমুক্ত করতে চালক এবং মোটর শ্রমিকদের মাঝে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।’

সাতক্ষীরা সড়ক পরিবহন খাতকে মাদকসেবীমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

অভিযানে ট্রাফিক ইন্সপেক্টর, ডিবি’র ওসি, সাতক্ষীরা ট্রাফিক পুলিশ, সদর থানা পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও পুলিশ লাইন্স এর চৌকস পুলিশ সদস্যরা অংশ নেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব