বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

সাতক্ষীরায় ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি এবং আরবান ডেবলপমেন্ট কর্মসূচির যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ পালিত হয়েছে।

বুধবার (৮ডিসেম্বর) সাতক্ষীরার মুনজিতপুর রাজ্জাক পার্কের পাশে ওই দিবস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নারী নির্যাতন বন্ধ করি কমলা রঙের বিশ্ব গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ও আর নয় সহিংসতা দুর হোক নীরবতা এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ দিবস পালনে এবং বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহন করেন- পল্লীসমাজ সদস্য ও নারী উদ্যোক্তারা। আলোচ্য বিষয় ছিল-নারী নির্যাতন প্রতিরোধে করনীয় কি?। বক্তারা বলেন-নারী নির্যাতন প্রতিরোধে আগে পারিবারিকভাবে কলহমুক্ত থাকার কথা বলেন। তারা আরও বলেন-নারী আন্দোলন গড়ে তুলতে পারলে নারী নির্যাতন বন্ধ করা সম্ভাব। প্রতিযোগিতায় মাগুরা পল্লীসমাজ সভাপ্রধান নাসিমা বেগম প্রথম স্থান লাভ করেন।

প্রধান অতিথির বক্তব্যে-সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক এ.কে.এম শফিউল আযম বলেন-নারীদের উদ্যোমী ও সাহসী হতে হবে এবং পারিবারিক সমস্যার সমাধান পরিবারে বসে নিতে পারলে নারী নির্যাতন বন্ধ হবে।
তিনি সরকারি হটলাইন নম্বরে যোগাযোগ করার কথা বলেন।

সভাপতির বক্তব্যে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহম্মেদ চিশতী বলেন- নারী আগে উদ্যোক্তা হতে হবে এবং কাজের সাথে জড়িত হতে হবে তাহলে নারী নির্যাতন কমবে তিনি শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন-মো: হাসান, হুমায়ুন কবির, এ.এস.কে আশরাফুল মাশরুদ প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ