সোমবার, আগস্ট ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় উপকূল রক্ষার দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান জেলা নাগরিক কমিটির

প্রাকুতিক দুর্যোগ, নদীর বেড়িবাঁধ ভাঙন ও জলাবদ্ধতা কবলিত সাতক্ষীরাসহ উপকূলীয় এলাকার মানুষ রক্ষার দাবীতে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

২৪ আগস্ট সোমবার বেলা ১টার সময় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি চত্বরে নিজে স্বাক্ষর করে কর্মসূচি উদ্বোধন করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. এম শাহ আলম।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা নাগরিক কমিটির আহবায়ক মো. আনিসুর রহিম, এড. এম শাহ আলম ও নাগরিক কমিটির সদস্য সচিব এড. আবুল কালাম আজাদ।

বক্তরা ঘূর্ণিঝড় আম্পান ও সাম্প্রতিক আমাবশ্যার জোয়ারের পানির প্রবল চাপে বিভিন্নস্থানে বেড়িবাঁধ ভেঙে সৃষ্ট বিপর্যয়কর অবস্থা থেকে মানুষকে রক্ষা করার দাবী জানান।

বক্তারা আরো বলেন, ঘূর্ণিঝড় আয়লার ক্ষত কাটিয়ে উঠার পূর্বেই আবার আম্পান এই অঞ্চলকে লন্ডভন্ড করেছে। ক্ষতিগ্রস্ত মানুষ ঘরে ফেরার আগেই আবার নদীতে প্রবল জোয়ারে সবকিছু ভাসিয়ে নিয়ে গেছে। প্রকৃতির সাথে লড়াই করেই মানুষ বেঁচে থাকছে। তারপরও আম্পানের পর বেড়িবাঁধ মেরামতে সরকারী বরাদ্দের টাকা যথা সময়ে সঠিকভাবে ব্যবহার না করায় আর একটি বড়ধরণের দুর্যোগে পড়েছে এই এলাকার মানুষ।

বক্তারা আরো বলেন, মুষ্টিমেয় ঘের মালিক এবং অন্যান্য বিভিন্ন কারণে পানি নিষ্কাশনের পথগুলো বন্ধ হওয়ায় জেলার হাজার হাজার মানুষ দীর্ঘ সময় ধরে পানির মধ্যে বসবাস করলেও কর্তৃপক্ষ তা নিরসনের কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। এরফলে এই অঞ্চলে মানুষের বেঁচে থাকাটা কঠিন হয়ে পড়ছে।

বক্তারা জরুরিভাবে মানুষের যান-মাল ও সম্পদ বাঁচাতে সরকারের প্রতি দাবী জানান।

গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে উপস্থিত ছিলেন এড. সৈয়দ ইফতেখার আলী, এড. মোস্তফা নুরুল আলম, এড. ওসমান গনি, সুধাংশু শেখর সরকার, এড. শেখ আজাদ হোসেন বেলাল, ওবায়দুস সুলতান বাবলু, নিত্যানন্দ সরকার, এড. মুনির উদ্দিন, আলী নুর খান বাবলু, শেখ সিদ্দিকুর রহমান, সুরেশ পান্ডে, এড. খগেন্দ্র নাথ ঘোষ, এটিএম রইফ উদ্দিন, এড. আল মাহামুদ পলাশ, অধ্যাপক তপন কুমার শীল, জহুরুল কবির, এড. প্রবীর মুখার্জী প্রমুখ।

কর্মসূচির প্রথম দিনে শতাধিক আইনজীবী গণস্বাক্ষর ফর্মে স্বাক্ষর করেন।

এড. কাজী আব্দুল্লাহ আল হাবিবের সুস্থ্যতা কামনা:

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির সদস্য এড. কাজী আব্দুল্লাহ আল হাবিব অসুস্থ্য অবস্থায় খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু রোগমুক্তি কামনা করেছেন সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির নেতৃবৃন্দ।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

১৫ বছরেও সন্ধান মেলেনি গুম হওয়া সাতক্ষীরার আবু সেলিমের

২০১১ সালের ২৯ মে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

আইনমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশ

আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে বিশেষ তদারকির দায়িত্ব দেওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ
  • সাতক্ষীরায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণের লক্ষ্যে যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শূন্য বিচারক নিয়োগের দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় আবাসন সেবায় নতুন সংযোজন: “হোটেল রয়েল প্যালেস” এর শুভ উদ্বোধন
  • সাতক্ষীরার রাজার বাগানে মিনি নক আউট ফুটবল টুর্নামেন্ট
  • সাতক্ষীরায় মৌচাক সাহিত্য পরিষদের বিগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক
  • বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার
  • সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা