রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এসপিসির খপ্পরে কয়েক’শ যুবক, লক্ষ টাকা লোপাট

সাতক্ষীরায় এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস এর এজেন্টদের মধুর কথায় প্রলুব্ধ হয়ে কয়েক শত যুবকের স্বপ্ন ধুলিসাৎ হয়েছে, লুট হয়েছে কয়েক লক্ষ টাকা, পথে বসেছে কয়েকশ পরিবার।

উল্লেখ্য যে, এমএলএম পদ্ধতিতে কেউ এসপিসিতে ১২০০ টাকা দিয়ে আইডি খোলার পর তার অধীনে আরও তিনজনের আইডি খোলাতে পারলে তিনি হবেন ক্লাব মেম্বার। ওই তিনজনের অধীনে আরও তিনজন করে জয়েন করাতে পারলে হবেন রয়েল মেম্বার। রয়েল মেম্বাররা প্রতিদিন কোম্পানির লভ্যাংশের ২০ শতাংশ পান।

এর পরে রয়েছে ইনসেনটিভ বোনাস নামে উচ্চ পর্যায়ের এমএলএম নেটওয়ার্ক। এখানে কোনো আইডির অধীনে তিন লাইনে ১০০ করে মোট ৩০০ আইডি খোলাতে পারলে তিনি হন ১ স্টার রয়েল। ১ স্টার রয়েল হলে কোম্পানির লাভের সাড়ে ১৭ শতাংশ এবং সঙ্গে সিকিম বিমান ট্যুরের প্রলোভন। তিন লাইনে ৬০০ করে মোট ১৮০০ আইডি খোলাতে পারলে ২ স্টার রয়েল। তাদের জন্য ১৫ শতাংশ শেয়ার ও নেপাল ট্যুর। তিন লাইনে ১০০০ করে মোট ৩০০০ হাজার আইডি খোলাতে পারলে ৩ স্টার রয়েল। এবার সাড়ে ১২ শতাংশ শেয়ার ও থাইল্যান্ড ট্যুরের প্রলোভন। একইভাবে সর্বোচ্চ প্রতি লাইনে ১৫০০০ করে মোট ৪৫০০০ আইডি খোলাতে পারলে সাত স্টার রয়েছে। সাত স্টার হলে কোম্পানির আড়াই শতাংশ শেয়ার ও নগদ ২৫ লাখ টাকার প্রলোভন।
এমন সব লোভনীয় অফার নিয়ে সাতক্ষীরা কদমতলা বাজার সংলগ্ন স্থানে এসপিসির এজেন্ট মোঃ নাসিরুল ইসলাম (নয়ন), শফিকুল ইসলাম (৭স্টার), মোঃ মিজানুর রহমান (ফুজি কালারের স্বতাধীকারি) গং এলাকার যুবকদেরকে আকৃষ্ট করে।

একজনের অধীনে এভাবে বিপুল পরিমাণ আইডি খোলানোর নিয়মে লভ্যাংশের কথা বলা হয়েছে বাস্তবে তার কোনো অস্তিত্ব নেই। এসপিসির বাস্তবে কোনো ব্যবসা নেই। মূলত প্রতিদিন ১২০০ টাকা করে দিয়ে যে হাজার হাজার মানুষকে আইডি খোলানো হয় সেই টাকা ভাগবাটোয়ারা হয়।

তাদের এমন সব লোভনীয় অফারে করোনাকালীন পরিবারের দারিদ্রতাকে ঘোচানোর লক্ষ্যে মোঃ ফারুক হোসেন, সাকির আহমেদ, মোঃ জীবন, মোঃ শাহিন, মোঃ রাসেল, আল-আমিন, আরিফ, সাইফুল, সাব্বিরসহ নাম না জানা অনেক যুবক আজ সর্বশান্ত। পরিবারের কাছে তারা আজ অবহেলার পাত্রে পরিনত হয়েছে। গতকাল এসপিসির সিও গ্রেফতার হওয়ার পর তারা কেউ পরিবারের লোকের সাথে দেখা করতে পারছে না, কেউ কেউ আত্মগ্লানীর ফলে বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছে। সামনে অনেকের এইচএসসি পরীক্ষা, অনেকের আবার বিভিন্ন বিশ্ববিদ্যলয়ের ভর্তি পরীক্ষাও আছে। ফলে ঝরে যেতে পারে অনেক শিক্ষার্থীর জীবন, শেষ হতে চলেছে অনেক বাবা-মায়ের স্বপ্ন।

সরোজমিনে খোজ নিয়ে জানা যায়, ভুক্তভোগীর অনেকে বিভিন্ন সমিতি থেকে চড়া সুদে ঋন নিয়ে, গোয়ালের গরু বিক্রী করে, আবার কেউ কেউ বাবার চাষের সর্বশেষ জমিটি বন্ধক রেখে এসপিসির একাউন্ট ক্রয় করে।

এ ব্যাপারে ভুক্তভোগীরা সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে সাথে সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছে।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন