শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে ৫০ হাজার গাছের চারা বিতরণ

পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের কোন বিকল্প নেই। লেবু এবং পেয়ারা দু’টি ভিটামিন সি সমৃদ্ধ ফল। মানুষের সুস্থ্য থাকার জন্য লেবু-পেয়ারার গুরুত্ব অপরিসীম।
সোমবার আজিজ ফাউন্ডেশন ও সাতনদী পরিবারের উদ্যোগে চলমান ৫০ হাজার লেবু-পেয়ারার চারা বিতরন অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

সাতনদী সম্পাদক ও আজিজ ফাউন্ডেশনের সাধারন সম্পদক হাবিবুর রহমানের সভাপতিত্বে ৯নং ওয়ার্ডের মহিষাডাংগা হাটখোলা প্রাঙ্গনে বিকাল সাড়ে তিনটায় চারা বিতরন অনুষ্ঠান শুরু হয়।

এখানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক বাবু হিরালাল সরকার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সন্দিপ কুমার মন্ডল, স্থানীয় ইউপি সদস্য বাবু বিশ্বনাথ সরকার, রিফারী সুধাংশু সরকার।

চারা বিতরন অনুষ্ঠানে অরবিন্দু সরকার সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের উদ্যোগ মানুষকে সচেতন করবে। সন্দিপ মন্ডল তার বক্তব্যে বলেন, সাংবাদিক হাবিবুর রহমান মানুষের জন্য কাজ করেন। তারই অংশ হিসাবে তিনি ইউনিয়ন জুড়ে ঘরে ঘরে পেয়ারা ও লেবুর চারা বিতরনের উদ্যোগ নিয়েছেন। উদ্যোগটি ভাল।

অপরদিকে ৪নং ওয়ার্ড কচুয়া প্রতিবন্ধি স্কুলের সম্মুখে বিকাল সাড়ে পঁাচটায় পৃথক একটি চারা বিতরন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এখানেও হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি সদস্য রফিকুল ইসলাম পান্না।

পৃথক দুটি ওয়ার্ডেই ৩ হজার লেবু এবং ২ হাজার করে পেয়ারার চারা বিতরন করা হয়। দু’জায়গায় চারা বিতরন শেষে কুল্যা ইউনিয়ন পরিষদের সম্মুখে অল্পকিছু চারা বিতরন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি

​নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার ঐতিহ্যবাহী ‘দাঁড়ারখাল’ অবৈধ দখলমুক্ত ও সর্বসাধারণেরবিস্তারিত পড়ুন

বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাতক্ষীরার আশাশুনি মডেল মসজিদের হলরুমে দিনব্যাপী পরিবেশ ক্যাম্পেইনেরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়