শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ওয়াস ব্যবসায়ী ও সরবরাহকারীদের লিংকেজ বিষয়ক সভা

সাতক্ষীরা পৌরসভার ওয়াস ব্যবসায়ী ও উপকরণ সরবরাহকারীদের সাথে লিংকেজ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

হোপ ফর দ্যা পুওরেষ্ট (এইচপি) নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা সীমাভীর অর্থায়নে ওয়াস এসডিজি- ডব্লিউএওয়াই সাব-প্রোগ্রাম বাংলাদেশ
ইমপ্লিমেন্টেশন ফেইজ’ বিষয়ক একটি প্রকল্প বাস্তবায়ন করছে যার ফলে পৌরসভার গরিব, প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য বিশুদ্ধ পানি, উন্নত টয়লেট ও পরিচ্ছন্ন জীবন যাপনমান উন্নত হবে।

এ উদ্দেশ্য অর্জনে অব্যাহত বিভিন্ন প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে ২৩ সেপ্টেম্বর বুধবার
সাতক্ষীরা প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে ওয়াস উদ্যোক্তা ও উপকরণ সরবরাহকারীদের সাথে লিংকেজ স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

সভায় ওয়াস উদ্যোক্তাগণকে ব্যবসা সফল করার জন্য উদ্যোক্তাদের কাঁচা মাল ক্রয়ের ক্ষেত্রে সমস্যা সমাধান ও সহজলভ্য কিভাবে করা যাবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কাঁচামাল ব্যবসায়ীরা কিভাবে সহজে মালামাল পৌছে দেওয়া যাবে, মালের গুণগত মান কিভাবে নিশ্চিত করা যাবে সেই বিষয়ে আলোচনা করা হয়। কাঁচামাল সরবরাহকারীরা উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হন। ওয়াস উদ্যোক্তারা যদি সহজে গুণগতমানের পণ্য পেতে পারে তাহলে ওয়াস সুবিধা বঞ্চিত মানুষদের সহজে সেবা প্রদান করা যাবে বলে বিশ্বাস
করেন।

অনুষ্ঠানে কাঁচামাল সরবরাহকারীদের মধ্যে আলোচনা করেন আরএফএল প্রতিনিধি বিপুল আলম, বখতিয়ার রহমান, হ্যামকো প্রতিনিধি রবিউল ইসলাম বাবু, পানির ব্যবসার মালামাল সরবরাহকারী খলিলুর রহমান, বালু ব্যবসায়ী মো. আসাদুলসহ অন্যান্যরা।

ওয়াস উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা
করেন জেসমিন আরা, ফরিদা বেমগ, রাবেয়া খাতুন ও ডলিসহ অন্যান্যরা।

নন্দিতা রানী দত্ত’র ব্যবস্থাপনাায় শরিফুল ইসলাম খান শুভেচ্ছা বক্তব্য রাখেন।

প্রকল্প ধারনাপত্র ও অনুষ্ঠান সঞ্চলনা করেন মৃনাল কুমার সরকার, টাউন কোঅর্ডিনেটর-এইচপি।

উল্লেখ্য, এইচপি নেদারল্যান্ডস ভিত্তিক দাতা সংস্থা
সীমাভীর অর্থায়নে সাতক্ষীরা ও কলারোয়া পৌরসভায় ওয়াস বিষয়ক একটি প্রকল্প
বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ওয়াস উদ্যোক্তা তৈরী এবং সফল ওয়াস ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করা যা প্রত্যক্ষভাবে এলাকার ওয়াস ব্যবস্থার মান বৃদ্ধি করবে যেটি বাংলাদেশ সরকারের স্থায়িত্বশীল উন্নয়ন অভিষ্ট ২০৩০ অর্জনে অবদান রাখবে।
প্রেস বিজ্ঞপ্তি।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা