বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় কোভিড-১৯ মোকাবেলায় এনজিওদের ভূমিকা শীর্ষক কর্মশালা

সাতক্ষীরায় কোভিড-১৯ মহামারী মোকাবেলায় এনজিওদের ভ‚মিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারী উন্নয়ন সংগঠন ব্রাকের সহযোগীতায় ও এফএনবি এর আয়োজনে সোমবার বেলা ১২ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়।

জেলা এনজিও সমন্বয় সভার সমন্বয়কারী জি,এম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ন কবির।

উন্নয়ন কর্মী মুছা করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহি অফিসার ফাতেমা তুজ জোহরা, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা মৎস্য অফিসার মোঃ আনিছুর রহমান প্রমুখ। সভায় আরও উপস্থিত ছিলেন, সদর থানা অফিসার ইনচার্জ (ভার) মোঃ বাবুল আক্তার, সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা প্রমুখ। কর্মশালায় এ সময় বিভিন্ন এনজিও কর্মীরা উপস্থিত ছিলেন। জেলায় এনজিওদের টোটাল কার্যক্রমের চিত্র, চ্যালেঞ্জ সমূহ এবং সরকারের কাছে এনজিওদের প্রত্যাশাগুলো তুলে ধরে পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন ব্য্রাকের জেলা প্রতিনিধি এ,কে,এস আশরাফুল মাশরুদ।

জেলা প্রশাসক হুমায়ন কবির বলেন, করোনা মহামারী মোকাবেলায় এনজিওদের ভ‚মিকা ছিল চোখে পড়ার মতো। সরকারের পাশাপাশি তারা রুরাল লেবেলে গিয়ে মানুষের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়েছে। এজন্য এনজিওদের ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন বর্তমানে বিশ্ব থেকে করোনা ভাইরাস এখন চলে যাইনি। বিশ্বের অনেক দেশে আবার করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে সেকারনে তারা লকডাউনের উদ্যোগ নিয়েছে। এজন্য তিনি সাতক্ষীরা বাসী সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আহবান করেন। বিশেষ করে সকলকে সবসময় মাস্ক পরতে হবে উল্লেখ করে বলেন সরকারী-বেসরকারী অফিসে মাস্ক ছাড়া কেউ সেবা পাবেনা এটা বাধ্যতামূলক এটা বেশি বেশি প্রচার করতে হবে।

এছাড়া তিনি বলেন যারা এখনও টিকার জন্য রেজিষ্ট্রেশন করেননি তাদেরকে রেজিষ্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করতে হবে তারা যেন দ্রæত টিকার রেজিশ্ট্রেশন করেন। গত দ’ুবছর সরকারকে সহযোগীতা করার জন্য সকল এনজিওদের ধন্যবাদ জানিয়ে সবাইকে কোভিড-১৯ মোকাবেলায় সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানকে সমন্বয় করে কাজ করতে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব

সাতক্ষীরায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণবিস্তারিত পড়ুন

টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়

সাতক্ষীরা জেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ অপু হালদার-এর সাথে মতবিনিময় ওবিস্তারিত পড়ুন

  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ