বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

পারিবারিক কলহে সাতক্ষীরায় কাথন্ডায় এক গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় মামলা নিতে গড়িমসি করার অভিযোগ উঠেছে সদর থানা পুলিশের বিরুদ্ধে। শুক্রবার সকালে গৃহবধুকে হত্যা করে ঘরের আড়ায় ঝুলিয়ে আত্মহত্যার প্রচারণা দেয় তার শশুর বাড়ির লোকজন।

মৃত্যুবরণকারি গৃহবধুর নাম সুমি খাতুন (২৩)। তিনি সদর উপজেলার কাথন্ডা গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী ও তেতুলতলা গ্রামের শফিকুল ইসলামের একমাত্র মেয়ে। তাদের ৪ বছর বয়সী জান্নাত নামের একটি মেয়ে রয়েছে।

সুমি খাতুনের পিতা শফিকুল ইসলাম বলেন, বছর ছয়েক আগে তার একমাত্র মেয়ে সুমি খাতুনের সাথে কাথন্ডা গ্রামের মুত আবুবকর সরদারের ছেলে সাদ্দাম হোসেনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিসহ বিভিন্ন তুচ্ছ ঘটনায় তার মেয়ের ওপর ব্যাপক নির্যাতন চালাতো স্বামী সাদ্দাম হোসেন, ভাসুর শাহিন আলম, জা সিনথিয়া খাতুন ও ননদ মিনা খাতুন। সুমি শশুর বাড়িতে টিকতে না পেরে মেয়েকে নিয়ে আমার বাড়িতে আসে। পহেলা রমজানে জামাই সাদ্দাম হোসেন মেয়েকে নিয়ে তাদের বাড়িতে চলে যায়। শুক্রবার সকালে মেয়ের ভাসুর শাহীন আলম সুমি আত্মহত্যা করেছে বলে খবর দেয়।

সুমির খালু সদর উপজেলার পায়রাডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম জানান, আমরা সাদ্দামদের বাড়িতে যেয়ে সুমিকে মৃত অবস্থায় দেখতে পায়। ঘরের মধ্যে কোনো চেয়ার, টুল বা এই রকম কিছু পাইনি। আত্মহত্যা করতে গেলেতো উচু কিছুতে উঠে গলায় দড়ি দিতে হয়। এছাড়া গলায় দড়ি দিয়ে আত্মহত্যার প্রাথমিক লক্ষণ-যেমন জিহবা বের হওয়া, হাতের আঙ্গুলগুলো মুষ্টিবদ্ধ থাকা, ঠোট কালো হওয়া, চোখ বের হয়ে যাওয়ার উপক্রম হওয়া-এগুলোর কোনোটিই সুমির মধ্যে ছিলনা।

রবিউল ইসলাম আরও জানান, পুলিশ ও আমাদের সামনেই সুমির ননদ মিনা খাতুন আস্ফালন করতে থাকেন। তিনি থানা বা আদালতের বারান্দায় না উঠতে প্রয়োজনে ৫ লাখ টাকা খরচ করবেন বলে চিৎকার করতে থাকেন।

মেয়ের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সাতক্ষীরা সদর থানায় মামলা দিতে গেলে সদর থানার ওসি কর্তৃক মামলা নিতে গড়িমসি করার অভিযোগ করেছেন সুমির পিতা শফিকুল ইসলাম।

তিনি বলেন, আমরা এজাহার দিতে থানায় গেলে ওসি সাহেব বলেন, মেয়েতো আত্মহত্যা করেছে। মামলা-ঠামলা দিয়ে কি হবে?

এবিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কবির বলেন, আমি নিশ্চিত এটা আত্মহত্যা।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার আগে সুরতহাল রিপোর্ট দেখে আত্মহত্যা বলা যায়কিনা এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

মামলা গ্রহণের বিষয়ে তিনি বলেন, আচ্ছা,উনারা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা দিক, দেখি কি করা যায়।

সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারি সাতক্ষীরা সদর থানার এসআই ইসমাইল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্বাসরোধ করে হত্যার এতগুলো উপাদান থাকার পরও কেন সন্দেহভাজনদের আটক করা হয়নি, এমন প্রশ্নের জবাবে এস আই ইসমাইল বলেন, জিহবা, হাত ও ঠোট ছাড়াও আত্মহত্যার অন্য লক্ষণ রয়েছে। তার সাথে এটি মিলেছে বলে পুলিশ এটাকে আত্মহত্যা বলে সন্দেহ করছে।

মৃত্যুবরণকারি সুমির ননদ টাকার গরম দেখিয়েছে, এটার প্রভাব মামলায় পড়েছে কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিষয়টি সঠিক নয়।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই

গণতন্ত্রের মূল ভিত্তি হলো সকল নাগরিকের সমান অংশগ্রহণ ও সমান সুযোগ। কিন্তুবিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস
  • ইজিবাইকের নির্বিঘ্ন চলাচল ও চালকদের হয়রানি বন্ধের দাবিতে সাতক্ষীরায় স্মারকলিপি
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ কর্মসূচি
  • জমি দখলের অপচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাংবাদিকতার একাল-সেকাল: প্রযুক্তির অগ্রগতি, নাকি পেশার অবক্ষয়?
  • সাতক্ষীরার প্রাণসায়রের খালের ধারে পৌরসভার কসাইখানা নির্মাণের উদ্যোগ!