রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র জখম

সাতক্ষীরায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষরা হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে পিতা-পুত্রকে মারাত্মক জখম করেছে। বুধবার (১ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতদের স্বজনরা জানান, কোমরপুর দক্ষিণ পাড়া গ্রামের মরহুম মোফাজ্জেল শেখের পুত্র মুনসুর শেখের সামান্য একখন্ড জমি মাছের ঘেরের সাথে যুক্ত করতে না পেরে একই পাড়ার মরহুম মোহাম্মদ আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৫৫) শত্রুতা করে আসছিলেন। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় মুনসুর শেখকে একা পেয়ে তাকে হত্যার উদ্দেশ্যে সাজ্জাদ হোসেন (৫৫), তার স্ত্রী নাসিমা খাতুন (৪০), ছেলে মাসুদুর রহমান (২২), নাহিদ হোসেন ফরহাদ (১৯)সহ কয়েকজন দা, রড ও বাঁশের লাঠি নিয়ে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে।

মুনসুর শেখের চিৎকারে তার ছেলে আব্দুল্লাহ(২৩) ছুটে গিয়ে দুর্বৃত্তদের হাত থেকে পিতাকে রক্ষা করতে গেলে তাকেও পিটিয়ে আহত করে। আহত পিতা-পুত্রকে উদ্ধার গ্রামবাসি সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেছে। বর্তমানে মুনসুর শেখের (৬০) অাশঙ্কজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন বলেন, বিষয়টি শুনেছি, তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ