শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাতীয় বীমা দিবস উদযাপন

প্রতিবছরের ন্যায় গতকাল ১ মার্চ সারা দেশের সাথে একযোগে গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ (মুরাদাবা ইসলামী সঞ্চয় বীমা) সাতক্ষীরা জেলা শাখার আমতলা মোড়স্থ নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা ও মতবিনিময়ের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বীমা দিবসটি পালন করা হয়।
একই সাথে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র্রে বীমা দিবসের আলোচনার আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এ প্রোগ্রামে অংশ নেন। দিবসটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে বীমা দিবসের প্রতিপাদ্য ছিল ‘মুজিববর্ষের অঙ্গীকার, বীমা হোক সবার।’ এছাড়াও বঙ্গবন্ধু বীমা মেলা আয়োজন করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সাতক্ষীরা জেলা শাখার এস জি এম কাজী আকতারুজ্জামান মহব্বতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর খুলনা বিভাগীয় ডি এম ডি মোঃ আয়ুব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোম্পানির এ এমডি নাসিরউদ্দীন ও আজাদ রহমান, জি এম শেখ রবিউল ইসলাম (রবি)’কালীগঞ্জ অফিস ইনচার্জ শেখ আব্দুল বাকী এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কোম্পানির এ এমডি রেহেনা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স কোং লিঃ এর খুলনা বিভাগীয় ডি এম ডি মোঃ আয়ুব হোসেন বলেন ১৯৬০ সালের ১ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন পাকিস্তানের আলফা ইন্স্যুরেন্সে যোগদান করেছিলেন। ফলে দিনটিকে প্রতিবছর বীমা দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেয় এ খাতের উদ্যোক্তারা। সরকারও এর অনুমোদন দিয়েছে। সরকার বীমার গুরুত্ব ও সুফল জনগণের কাছে পৌঁছাতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে। বীমা শিল্পের উন্নয়নে জাতির পিতার দেখানো পথই আমরা অনুসরণ করছি। ২০০৯ সাল থেকে ধারাবাহিকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে আমরা এ ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ নিয়েছি। পুরাতন বীমা আইন-১৯৩৮কে রহিত করে সময়োপযোগী ‘বীমা আইন-২০১০’ এবং ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন-২০১০’ প্রণয়ন করে বীমা অধিদপ্তরকে বিলুপ্ত করে ‘বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’ গঠন করা হয়েছে।

বীমা হল নির্দিষ্ট অর্থের বিনিময়ে জীবন, সম্পদ বা মালামালের সম্ভাব্য ক্ষয়ক্ষতির ঝুঁকিতেকে কোন প্রতিষ্ঠানকে প্রানান্তর করা। দেশের পৌনে দুই কোটি মানুষ বিভিন্ন ধরনের বীমার আওতায় এর মধ্যে রয়েছেন। বীমা সাধারন মানুষের ভাগ্য উন্নয়নের চাবি-কাঠি। কারন আজকের সঞ্চয় একটি পরিবারে জন্য আগামী দিনের ভবিষ্যত। তাই এই সঞ্চয়ের ধারাকে অব্যাহত রাখতে প্রত্যকটি মানুষকে সঞ্চয়ে আরো উৎসাহিত করতে হবে।

তিনি বলেন বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন ব্যাংক ও বীমা দেশের অর্থনৈীতির চালিকাশক্তি। বর্তমানে স্বচ্ছ এবং আধুনিক প্রক্রিয়ায় বীমা পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন পুর্বে অনেক বীমা কোং অসৎ উপায়ে সাধারন গ্রাহকদের ঠকিয়ে নিজেরা লাভবান হয়েছেন। বর্তমানে সফটওয়ার এবং জবাবদিহিতামুলক প্রক্রিয়ায় অফিস এবং কার্যক্রম পরিচালনা হচ্ছে এতে করে গ্রাহকদের তাদের ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত করার কোন সুযোগ নেই।

এসময় স্থানীয় ও জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক বীমা কর্মকর্তা ও সহ স্থানীয় গনমান্য ব্যাক্তিবর্গ ও কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল