বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মহিউসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় আল নূর ফাউন্ডেশনের সোলার প্যানেল প্রদান

সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মহিউসুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের আলোক চাহিদা মেটাতে সোলার প্যানেল প্রদান করে আল নূর ফাউন্ডেশন।

২২ শে মার্চ সোমবার সকাল ১১টায় আল নূর ফাউন্ডেশনের পক্ষ থেকে হেফজোখানা ও এতিমখানার প্রধান শিক্ষক মোঃ আরিফ বিল্লাহ সবুজ ও শিক্ষক হাফেজ ইয়াছিন আরাফাতের নিকট সোলার প্যানেলটি তুলে দেন সংগঠনের এডমিন ফিরোজ শাহ ও আল নূর হাসপাতালের মার্কেটিং অফিসার মোঃ আহসান উল্লাহ।

এ সময় সংগঠনের উপদেষ্টা ও আল নূর হাসপাতালের চেয়ারম্যান হাফেজ মোঃ হাবিবুল্লাহ বলেন, আল নূর ফাউন্ডেশনের মাধ্যমে আমরা বিভিন্ন সামাজিক কার্যক্রম করে থাকি। ইতিপূর্বে আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমেরিকা প্রবাসী আফসানা শারমিন ও নাম প্রকাশে অনিচ্ছুক মালয়েশিয়া প্রবাসী এবং সাতক্ষীরার কয়েক জন স্বহৃদয় বান বেক্তিদের আর্থিক সহযোগিতায় ছাত্রদের মাঝে পাগড়ি, কোরআন শরীফ ও রিহ্যাল প্রদান করা হয়।গত সোমবার প্রবাসী ও দেশের কিছু স্বহৃদয় বান বেক্তিদের সহযোগিতায় একটি সোলার প্যানেল প্রদান করা হয়। এছাড়াও আল নূর ফাউন্ডেশন বিভিন্ন প্রতিষ্ঠানে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে তাদের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে।

এছাড়া সংগঠনের উপদেষ্টা ও আল নূর হাসপাতালের নির্বাহী পরিচালক গোলাম রব্বানি বলেন, বিভিন্ন সামাজিক কাজের পাশাপাশি মানুষকে স্বাস্থ্য সেবা প্রদান করতে আগামী ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আল নূর হাসপাতাল ও আল নূর ফাউন্ডেশন এর সমন্বয়ে হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প এর আয়োজন করেছে প্রতিষ্ঠান টি, সেখানে তারা শতাধিক রোগীকে সেবা দেওয়ার ইচ্ছা পোষণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা