রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জেলা যুবলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সরকার পতনের অপতৎপরতার বিরুদ্ধে সাতক্ষীরা জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ মার্চ) বেলা ১১টায় শহরের মিনি মার্কেটস্থ যুবলীগের অস্থায়ী কার্যালয় হতে মানবীক যুব নেতা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি’র নেতৃত্বে ও সভাপতিত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মানবীক যুব নেতা জেলা যুবলীগের সিনিয়র সদস্য মীর মহিতুল আলম মহি’র নেতৃত্বে ও সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা যুবলীগ নেতা সাতক্ষীরা জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাডভোকেট শেখ তামিম আহম্মেদ সোহাগ, তালা উপজেলা যুবলীগ নেতা মাহবুব হোসেন মিন্টু, কলারোয়া উপজেলা যুবলীগ নেতা ইয়াসিন, মুস্তাকিন, সাতক্ষীরা পৌর যুবলীগের নেতা তাইজুল ইসলাম প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি-জামায়াত বিদেশে লবিষ্ট নিয়োগ করে সরকারের বিরুদ্ধে অপতৎপরতা চালাচ্ছে। ষড়যন্ত্রকারীদের সরকার পতনের দিবা স্বপ্ন কখনো পুরণ হবে না। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রগতিতে দেশ এগিয়ে যাচ্ছে।

বিএনপি-জামায়াতের যে কোন ষড়যন্ত্র যুবলীগ রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবে ইনশাল্লাহ। এসময় যুবলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

একটি চক্র আবারও দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে : রিজভী

বিদেশের বিভিন্ন স্থানে অবস্থান করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ছবি ওবিস্তারিত পড়ুন

প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধীদলকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করাবিস্তারিত পড়ুন

স্বাধীনতা-সার্বভৌমত্বকে দুর্বলকারীর বিরুদ্ধে জনগণ ও সশস্ত্র বাহিনী একাকার: রিজভী

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে যারা দুর্বল করেছে, তাদের বিরুদ্ধে এ দেশের জনগণবিস্তারিত পড়ুন

  • সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করলেন প্রধানমন্ত্রী
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • ‘জয় বাংলা’ এখন আ.লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি অনির্দিষ্টকালের ছুটিতে, প্রশ্ন নাসীরুদ্দীন পাটওয়ারীর
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী