রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা

দেশব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে ১৩ মার্চ সাতক্ষীরা সদরে যুবদলের সমাবেশ সফল করার লক্ষ্যে আশাশুনিতে উপজেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার যুবদলের অস্থায়ী কার্যালয়ে সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ।

যুবদল নেতা শফিউল আজম সুজনের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছট্টু, যুগ্ম-আহ্বায়ক রুহুল আমিন, রফিকুল ইসলাম, লিয়াকত আলি, সেকেন্দার আলী বাদশা, ইয়াসিন আরাফাত, ওমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সরদার রুহুল আমিন সদস্য সচিব হাসেমুজ্জামান হাশেম, বুধহাটা’র আহবায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ন আহ্বায়ক আরাফাত হোসেন, কুল্যা’র আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব মাসুম বিল্লাহ, কাদাকাটি’র আহ্বায়ক করিম সানা, সদস্য-সচিব সবুজ আহমেদ, দুরগাহপুর’র আহ্বায়ক সবুজ আহমেদ, সদস্য সচিব হাবিবুর রহমান বাবু, বড়দল’র আহবায়ক শরিফুল ইসলাম শরিফ, খাজরা’র সদস্য সচিব রাসেল আহমেদ, আনুলিয়া’র আহ্বায়ক শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব মন্টু হোসেন, প্রতাপনগরের আহ্বায়ক কেরামত হোসেন, সদস্য সচিব শফিকুল ইসলাম, শ্রীউলা’র আহবায়ক শহিদুল ইসলাম, সদস্য সচিব রাজু আহমেদ, শোভনালীর আহ্বায়ক মিজানুর রহমান সদস্যসচিব মনতাজুল রহমানসহ দলীয় নেতাকর্মী। সভায় ১৩ মার্চ সাতক্ষীরা সদরে উপস্থিত হয়ে যুবদলের সমাবেশকে সফল করতে দলীয় নেতা কর্মীদের আহ্বান করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত