রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ট্রি অফ লাইফ’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে খাদ্য ও শীতবস্ত্র বিতরণ

সাতক্ষীরায় ট্রি অফ লাইফ’র উদ্যোগে কোভিড ২য় পর্যায়ের আওতায় অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়া সংগঠনের নিজস্ব কার্যালয়ে ট্রি অফ লাইফ’র পরিচালক খুরশীদ আলী সুজা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সদর উপজেলা চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, জয় সংস্থার সভানেত্রী খুরশীদ জাহান শিলা, ট্রি অফ লাইফ’র হিসাব রক্ষক মো. জাহিদুল বারী শাহ আলম, রসুলপুর যুব সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান খান বিটু, আওয়ামী লীগ নেতা মো. জুলফিকার আলী ভূট্টো, কাজী সেলিম প্রমুখ।

এসময় ট্রি অফ লাইফ’র উদ্যোগে কোভিড ২য় পর্যায়ের আওতায় ৫০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আটা ২ কেজি, সোয়াবিন তেল ১ লিটার, লবণ ১ কেজি, সাবান ২টি। খাদ্য সামগ্রীর সাথে ১টি কম্বল বিতরণ করা হয়। এসময় ট্রি অফ লাইফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ