রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

সাতক্ষীরায় দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে কাশেমপুর মাদানী জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় সদরের কাশেমপুর এলাকায় আলহাজ মো. সিদ্দিকুর
রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, “মসজিদ আল্লাহর ঘর, ছদকায়ে জারিয়ামূলক কাজ। সেজন্য সকলের সহযোগিতায় মসজিদ নির্মাণ হওয়া উচিত।

মসজিদটি নির্মাণে সমাজের বিত্তবান ও ধর্মপ্রাণ মুসলমানদের আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা।পরিষদের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার সেরা করদাতা আলহাজ মো. আল
ফেরদাউস আলফা, মাওলানা ইউছুফ, আরিফুর রহমান প্রমুখ। এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় প্রায় ৩৪শতক জমির উপর প্রায় ৩কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ
করা হচ্ছে।

নির্মাণ কাজের উদ্ধোধন শেষে আল্লাহর ঘর মসজিদ নির্মাণে সকলের সার্বিক সহযোগিতা কামনা ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর
মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও।মোনাজাত করা হয়। এসময় কাশেমপুর মাদরাসা ও এতিমখানার শিক্ষক/শিক্ষার্থী ও
এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা

হাবিবুল্লাহ বাহার, সাতক্ষীরা: সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু, সাতক্ষীরা রেলপথবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’-শীর্ষকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়ন ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত
  • মনসা ও বিশ্বকর্মা পূজায় সাতক্ষীরা পলাশপোল মনসাতলায় বটবৃক্ষের নিচে মিলনমেলা
  • সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ইয়ূথ লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত
  • ‘আমি এখনো জামায়াতের’ : এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা
  • “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”