সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবনের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক রওশনারা জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সহকারি কমিশনার নুরুল আমিন।

উপস্থিত ছিলেন সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারি পরিচালক ডা. জি.এম মুজিবর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুবুর রহমান, মেডিকেল অফিসার ডা. লিপিকা বিশ্বাস, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. নকিবুল হাসান, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার চীফ এডিটর শেখ তহিদুর রহমান ডাবলু, যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, কাজী আখতার হোসেন, জেলা তাঁতীলীগের সভাপতি মীর আজহার আলী শাহীন প্রমুখ।

স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আলোচনা সভাস্থলে কেক কেটে জেলার নব-নির্মিত পরিবার পরিকল্পনা ভবন এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ক্যাশিয়ার জিল্লুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সাতক্ষীরা জেলা শাখার নব-গঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাবিস্তারিত পড়ুন

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা