বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও পরিস্কার পরিচ্ছন্নতার তাগিদ

সাতক্ষীরা সদর উপজেলা মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে নেদারল্যান্ড সরকারের অর্থায়নে, দাতা সংস্থা সিমাভী এর সহায়তায়, উত্তরণ ও দলিত এর আয়োজনে একটি প্রকল্পের আওতায় উপজেলা মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

ত্রৈমাসিক সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ‘স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে সাধারণ মানুষকে সজাগ ও সচেতন করতে হবে। সামাজিক জীবন যাত্রার মান উন্নয়নে নিরাপদ পানি, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ও পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কে উত্তোরণ এনজিও’র ওয়াস প্রকল্প প্রত্যন্ত গ্রামাঞ্চলে কাজ করছে।’

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সদর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ।

এসময় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাহিদুর রহমান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস.এম রেজাউল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, আগরদাড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, আওয়ামীলীগ নেতা মো. শাহিদুল ইসলাম প্রমুখ।

সভায় তিনটি ইউনিয়নের সামাজিক মানচিত্রের মাধ্যমে প্রাপ্ত ওয়াশের তথ্য শেয়ারিং ও সমস্যা সমাধানে করনীয় নির্ধারণ, বাংলাদেশ পানি ও স্যানিটেশন সেক্টরের জন্য দরিদ্র সহায়ক কৌশল পানি, স্যানিটেশন, হাইজিন, মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং ভিলেজ ওয়াশ কমিটির সভাপতিগণ তাদের এলাকার সমস্যাসমূহ উপস্থাপন করেন।

সমগ্র অনুষ্ঠান মাল্টি মিডিয়া প্রজেক্টরের মাধ্যমে পরিচালনা করেন উত্তোরণ এনজিও’র প্রজেক্ট কো-অর্ডিনেটর হাসিনা পারভীন।

উপজেলা মাল্টি স্টেকহোল্ডার কো-অর্ডিনেশন কমিটির ত্রৈমাসিক সভায় কমিটির নেতৃবৃন্দ ও উত্তোরণ এনজিও’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ

সাতক্ষীরায় সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের একবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সংলাপ
  • সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে ৪৭ লাখ টাকার চেক বিতরণ
  • সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটির নতুন কমিটি গঠন, সমাজকল্যাণ সম্পাদক সাংবাদিক হাফিজুল
  • সাতক্ষীরায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাইমারি স্কুলের সভাপতি হলেন প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা