শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় আইনজীবীর সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় ‘ছবিসহ ভুয়া আইনজীবী রুহুল আমিনকে জরিমানা’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ জানিয়েছেন শিমুলবাড়ীয়া গ্রামের মো. আব্দুস সাত্তারের ছেলে আইনজীবী রুহুল আমিন।

শনিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিবাদ জানান।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি পেশায় একজন আইনজীবী। বার কাউন্সিলের অধীনে অনুষ্ঠিত আইনজীবী তালিকাভ‚ক্তির মৌখিক পরীক্ষার্থী থাকা অবস্থায় ২০১৭ সালের ১৯ নভেম্বর সদর উপজেলা রিসোর্স সেন্টারের কম্পিউটার ডাটাএন্ট্রি অপারেটর কাশেমপুর গ্রামের মোঃ আব্দুস সামাদের ছেলে মোঃ কামরুজ্জামান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে আমার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সমিতির সভাপতি এ্যাডঃ এম.শাহ আলম আমার বিরুদ্ধে আনীত অভিযোগটির কোন প্রকার তদন্ত ছাড়াই ওইদিন আইনজীবী সমিতির ১নং ভবনের বিশ্রামাগারে আমাকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তালেব স্যারকে ডেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে পাঁচশত টাকা জরিমানা করান। এসময় আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। পরের দিন ২০ নভেম্বর আমার ফেসবুকে প্রদত্ত ছবিসহ বিভিন্ন পত্র-পত্রিকা ও সকল প্রকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভ‚য়া আইনজীবী রুহুল আমিনকে জরিমানা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন।

আইনজীবী রুহুল আমিন অভিযোগ করে বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা যাচাই-বাছায় ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে একটি দরখাস্ত করলেও সভাপতি এ্যাডঃ এম. শাহ আলম কোন পদক্ষেপ গ্রহণ করেননি। পরে আমি জেলা আইনজীবী সমিতিতে শিক্ষানবীশ আইনজীবীর কার্ড প্রাপ্তির জন্য ধার্যকৃত ফিস জমা দিয়ে লিখিত আবেদন করে সভাপতির কাছে মোবাইলে ক্ষমা চাইলে তিনি বলেন, বাংলাদেশ বার কাউন্সিল আপনাকে সনদ দিলেও আপনি সাতক্ষীরা বারের সদস্য পদ পাবেন না। পরবর্তীতে ২০১৮ সালে গঠনতন্ত্র সংশোধন করে হঠাৎ করে “টাউট” নামক একটি নতুন কলাম সংযোজন পূর্বক আমার নাম অন্তর্ভূক্ত করে ২১জনের একটি টাউট তালিকা প্রকাশ করেন। ইতোমধ্যে আমি মোবাইল কোর্টের জরিমানার দায় হতে আদালতের মাধ্যমে অব্যহতি পাই। পরে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে আমাকে সদস্য পদ প্রদানের জন্য সভাপতি বরাবর পুনরায় একটি আবেদন করলেও এখন পর্যন্ত কোনো সুফল হয়নি।

তিনি আরো বলেন, এল.এল.বি ডিগ্রী অর্জন করে বাংলাদেশ বার-কাউন্সিলের অধীনে গত ২০১৮ সালের ২৩ ডিসেম্বর থেকে একজন আইনজীবী হিসাবে নিবন্ধিত হওয়ার পরও অদ্যাবধি সাতক্ষীরা বারের সদস্য হতে না পেরে বর্তমানে হৃদরোগাক্রান্ত স্ত্রী, দুটি সন্তানও অসুস্থ বৃদ্ধ বাবা-মা’কে সঙ্গে নিয়ে মানবেতর জীবন-যাপন করছি। তিনি তার সঙ্গে ঘটিত এসব অন্যায়, জুলুম, অত্যাচারসহ সকল প্রকার নির্যাতনের বিরুদ্ধে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশায় এবং দোষী ও ষড়যন্ত্রকারী ব্যক্তিদেরকে আইনের কাঠগড়ায় দাড় করানোর জন্য সাতক্ষীরার জেলা প্রশাসক, পুলিশ সুপার, অ্যাটর্নি জেনারেল, আইন মন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রধান মন্ত্রীর আশু হক্ষক্ষেপ কামনা করেন।

এবিষয়ে জানতে চাইলে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. এম. শাহ আলম বলেন, রুহুল আমিন টাউট তালিকাভুক্ত। নবজীবন ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হিসাবে চাকুরি করাকালিন সময়ে তথ্য গোপন করে তিনি বার কাউন্সিলের সদস্যপদ গ্রহণ করে। তার বিরুদ্ধে বাংলাদেশ বার কাউন্সিলের ট্রাইব্যুনালে মামলা পেনডিং রয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাতক্ষীরা বারের সদস্য হতে পারবেন না।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে ফ্রি ডেন্টাল ক্যাম্প

৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতাল সাতক্ষীরার উদ্যোগে দিনব্যাপীবিস্তারিত পড়ুন

মানবকল্যাণে নবদিগন্ত সংস্থার উদ্যোগে ২৫০ জনের মাঝে গাছের চারা বিতরণ

নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যেবিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক