বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফ্রিল্যান্সিং শেখাবে ‘বুনন আইটি’

বেকার সমস্যার সমাধানকল্পে সাতক্ষীরায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে ‘বুনন আইটি’। প্রতিষ্ঠানটিতে ৩, ৪ ও ৬ মাস মেয়োদে ‘জিরো লেভেল’, ‘ডিজিটাল মার্কেটিং’, ‘গ্রাফিক ডিজাইন’, ‘ওয়েব ডিজাইন’, ‘ওয়েব ডেভেলপমেন্ট’ কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। এখান থেকে যেকোন একটি কোর্স সম্পন্ন করে যে কেউ হয়ে উঠতে পারেন দক্ষ ফ্রিল্যান্সার।

বুনন আইটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মো. মামুন হাসান নাসু জানিয়েছেন, বেকারত্ব বাংলাদেশের একটি অন্যতম প্রধান সমস্যা। প্রতি বছর লেখাপড়া শেষ করে দেশে অসংখ্য শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। আমাদের সাতক্ষীরা জেলাও এর ব্যতিক্রম নয়। এ জেলায় এমন অসংখ্য শিক্ষিত বেকার আছেন যারা একটি চাকরির জন্য চাতক পাখির মতো তাকিয়ে থাকেন। তবে বেকার সমস্যার সমাধান হতে পারে ফ্রিল্যান্সিং বা মুক্তপেশা।

তিনি আরও বলেন, ফ্রিল্যান্সিং বা মুক্ত পেশা হল এমন কোন কাজ যা আপনি কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের অধীনে আপনার ইচ্ছামত করতে পারবেন। ফ্রিল্যান্সিং বলতে মূলত ঘরে বসে অনলাইনে কাজ করাকে বুঝায়। আপনি অনলাইনের যেসব কাজে দক্ষ, সেসব কাজ অনলাইনে করে দিয়ে নির্দিষ্ট পরিমাণ টাকা আয় করতে পারবেন।

এ ব্যাপারে বুনন আইটির অন্যতম পরিচালক মো. আবদুল মালেক উজ্জ্বল বলেন, ফ্রিলান্সিং শুরু করতে প্রথমেই আপনাকে যেকোন একটি বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। আর আপনার দক্ষতা অর্জনে সহযোগীতা করবে ‘বুনন আইটি’।
সাতক্ষীরা সদর উপজেলা গেটের বিপরীতে বাঁধন হাউজের তৃতীয় তলায় বুনন আইটির প্রশিক্ষণ কেন্দ্র। ভর্তির জন্য সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা মোবাইল নাম্বারে ০১৯৫৬-১৩১৫৬৯ অথবা ০১৯১৩-৫৩৬৩৫৫ কল করেও বিস্তারিত জানতে পারবেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী