শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বারী সরিষার মাঠ দিবস অনুষ্ঠিত দিবসে ড রৌফ

সাতক্ষীরার রামেরডাঙ্গায় বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট এর বারি সরিষা ১৮ এবং তৈল ফসল ভিত্তিক শস্য বিন্যাসের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট সরেজমিন গবেষণা বিভাগ এই মাঠ দিবসের আয়োজন করে।

শনিবার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: আব্দুর রৌফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৈল বীজ গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফেরদৌসী বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুগ্ম সচিব রবীন্দ্র শ্রী বড়–য়া, উপ-সচিব সুজয় চৌধুরী। অতিথি ছিলেন সাতক্ষীরা খামার বাড়ি’র উপ-পরিচালক নুরুল ইসলাম, বারি’র উপ-প্রকল্প পরিচালক ড. হারুনর রশিদ, সাতক্ষীরার স্টেশন কর্মকর্তা ড. আরিফুর রহমান, বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইন্সটিটিউট সাতক্ষীরা উপ-কেন্দ্রের ড. বাবুল আক্তার, বারি খুলনা’র ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কামরুল ইসলাম ও বৈজ্ঞানিক কর্মকর্তা মাশফিকুর রহমান। সরিষা চাষ নিয়ে স্থানীয় সরিষা চাষে সম্পৃক্ত কৃষক কৃষাণীরা তাদের মতামত ব্যক্ত করেন।

অতিরিক্ত সচিব ড. মো: আব্দুর রৌফ বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট কতৃক উদ্ভাবিত বারি সরিষা চাষাবাদে বাংলাদেশে বিদেশ নির্ভর তৈল আমদানী অনেকাংশে কমাবে। লাভ হবে কৃষক লাভবান হবে দেশ। দেশের কৃষকদের জন্য সরকার বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়ে চলেছে। যার বাস্তবায়ন করছে সরকারের কৃষি মন্ত্রণালয়। কৃষককে স্বাবলম্বী করতেই সরকারের যাবতীয় উদ্যোগ। প্রসঙ্গত বারি সরিষা সাতক্ষীরায় ১২ হাজার হেক্টর জমিতে চাষাবাদ করা হয়েছে।

সচিববৃন্দ দিনভর সাতক্ষীরার কয়েকটি উপজেলায় বিভিন্ন কৃষি প্রকল্পগুলো পর্যবেক্ষণ করেন এবং তার যথার্থতা যাচাই বাছাই করেন।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা