শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস

সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত থেকে চোরাইপথে আসা জব্দকৃত বিপুল পরিমান মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়ন অধিদপ্তরে বৃহস্পতিবার বেলা ১১ টায় এক কোটি ৯১ লাখ ৫৮ হাজার ৮’শ টাকা মুল্যের উক্ত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ছিল, ১৭ হাজার ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১ হাজার ৩৯৫ বোতল বিভিন্ন প্রকার মদ, দুই’ শ ৫৭ কেজি গাঁজা, ২২ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ৭ হাজার ৬৩৮ পিস বিভিন্ন প্রকার নেশা জাতীয় ট্যাবলেট এবং দুই হাজার প্যাকেট বিড়ি, সিগারেটসহ অন্যান্য তামাক জাতীয় দ্রব্য।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি খুলনা বিভাগীয় সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আরশাদুজ্জামান খান।

এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরার ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ গোলাম মহিউদ্দিন খন্দকার, অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর রেজা আহমেদ, সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ মুর্শিদা খাতুন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সাতক্ষীরা সার্কেলের পরিদর্শক মোঃ তাজুল ইসলাম, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ।

বিজিবি জানায়, বিগত ২০১৯ সালের ১২ এপ্রিল থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চোরাই পথে আসা মালিকবিহীন এ সব মাদকদ্রব্য বিজিবি কতর্ৃক জব্দ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদ স্মৃতি স্তম্ভে বাংলাদেশ কৃষি ব্যাংকের শ্রদ্ধা নিবেদন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেবিস্তারিত পড়ুন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারের পুনর্বাসন ও টেকসই জীবিকার লক্ষ্যে সাতক্ষীরারবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা