শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মধ্যরাতে ইউনাইটেড প্রিন্টার্সে আগুন: দেড় কোটি টাকার ক্ষতি

সাতক্ষীরায় মধ্যরাতে দুটি প্রিন্টিং প্রেসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে ইউনাইটেড প্রিন্টার্স ও জাহান প্রিন্টিং প্রেসে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা দুই ঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে ইউনাইটেড প্রিন্টার্সের অত্যাধুনিক সিটিপি মেশিন (অটো প্লেট) সেট, তিনটি কম্পিউটার, এসি, ফ্যান, ডেকোরেশন সামগ্রী, মেশিনের কালি, প্রিন্টিং মেশিনের কালি, বিভিন্ন আইটেমের কাগজ, প্যানা মেশিন, প্যানা মেশিনের পিবিসি রোল ও কালি, কম্পিউটার লেজার কালি, লিকিউড কালি, ছাপানো বিভিন্ন প্রকার মালামালসহ যাবতীয় মেশিন পুড়ে নষ্ট হয়ে যায়।

এছাড়া জাহান প্রিন্টিং প্রেসের প্যানাসাইন মেশিন, কম্পিউটার ও আসবাবপত্রসহ যন্ত্রপাতির ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ইউনাইটেড প্রিন্টার্সের সত্তাধিকারী আবু শোয়েব এবেল বলেন, সাতক্ষীরা শহীদ নাজমুল সরণীস্থ যৌথ মালিকাধীন জাহান প্রিন্টিং প্রেসের উপরের তলায় তার একক মালিকানাধীন ইউনাইটেড প্রিন্টার্সে শুক্রবার মধ্যরাতে মোবাইল ফোনের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা শুনে দ্রুত বাড়ি থেকে চলে আসি। এসে দেখি আমার ইউনাইটেড প্রিন্টার্সের যাবতীয় যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে গেছে।

অগ্নিকান্ডে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এঘটনায় তিনি শনিবার (৯ ডিসেম্বর) সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি করেছেন। যার নং ৪৪৯।

আবু শোয়েব এবেল, কান্নাজড়িত কণ্ঠে বলেন, ভয়াবহ এ অগ্নিকান্ডে আমার সব শেষ হয়ে গেছে। নি:স্ব হয়ে গেলাম। এখন আমার আর কিছুই রইলো না। তিলে তিলে গড়ে তোলা স্বপ্ন আমার আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। সব কিছু হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।

এদিকে দমকল বাহিনীর সদস্যরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

বেতনার তীরে ০৭০৯-এর বৃক্ষরোপণ, নদী ও পরিবেশ রক্ষার অঙ্গীকার

সকালের নরম আলো তখন নদীর জলে এসে পড়েছে। বেতনার তীরে শাল্য মাছখোলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলার দায়িত্ব পাওয়ায় আইনমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত