সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাবেক অধ্যক্ষ জাফর হুজুরের দোয়া মাহফিল অনুষ্ঠিত

কলারোয়া উপজেলার বুঝতলা আবু বক্কর সিদ্দিক সিনিয়র মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মরহুম আলহাজ্ব মাওলানা আবু জাফর মো. হুসাইন হুজুরের আত্মার মাগফেরাত কামনান্তে তার জীবনের স্মৃতিচারণ করে একটি দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বুঝতলা সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া ও স্মৃতি চারণ করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মাওলানা নাসির উদ্দীন জাফরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আবু নসর, সাবেক উপাধাক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল মজিদ, যশোর নতুন হাট পাবলিক কলেজের প্রিন্সিপাল মোয়াজ্জেম হোসেন, যশোরের নওয়াপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী হাফিজুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বুঝতলা সিনিয়র মাদ্রাসার এক্স স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম সদস্য আ ব ম সাইফুল্লাহ, মাওলানা হাদিউজ্জামান, ডাক্তার আলী হোসেন সহ ফাউন্ডেশনের সকল সদস্য ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে মরহুমের জীবন বৃত্তান্তের স্মৃতিচারণ শেষে বাদ জোহর মাদ্রাসা প্রাঙ্গণে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়, এবং সেখানে স্হানীয় বিভিন্ন পর্যায়ের দুই হাজারের অধিক মানুষের সমাগম ঘটে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল