শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রাইচ মিল মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

সাতক্ষীরা সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির
বার্ষিক সাধারণ সভা ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ ডিসেম্বর) দুপুরে শহরের তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টে সদর উপজেলা রাইচ মিল মালিক
সমিতির সভাপতি আব্দুল মোকাদ্দেস খান চৌধুরী মিন্টু’র সাভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম, জেলা খাদ্য
নিয়ন্ত্রক কর্মকর্তা প্রিয় কমল চাকমা, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা.আবুল কালাম বাবলা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার, জেলা মিল মালিক সমিতির সহ-সভাপতি আলহাজ আবুল খালেক, সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক
মো.মশিউর রহমান বাবু, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রণয় কুমার পাল ও কোষাধ্যক্ষ ইসমাইল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মৃত সদস্যদের জন্য শোক প্রস্তাব ও রুহের মাগফিরাত কামনা করা হয়। প্রথম অধিবেশনে অতিথিসহ সংগঠনের কর্মকর্তাদেরকে ফুল দিয়ে বরণ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক বিষয়ে আলোচনা, র‌্যাফেল ড্র ও সকল
সদস্যদেরকে উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় জেলা, উপজেলা রাইচ মিল মালিক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা রাইচ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মো.মশিউর রহমান বাবু।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো