রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় লকডাউন উপেক্ষা করে বাজারে উপচেপড়া ভিড়

সীমান্ত জেলা সাতক্ষীরায় চলছে বিশেষ লকডাউন। জেলা প্রশাসনের সভায় তৃতীয় দফা লকডাউন বাড়ানো হয়েছে ২৪ জুন বৃহস্পতিবার পর্যন্ত।

পুলিশের বাধা, ভ্রাম্যমান আদালতকে এড়িয়ে এবং বিভিন্ন উছিলায় সড়কে চলাচল করতে দেখা গেছে সব ধরনের মানুষের।

৩য় দফা লকডাউনের প্রথম দিনে শুক্রবার সাতক্ষীরা সুলতানপুর বড় বাজারে গিয়ে হাজার হাজার মানুষের ভিড় লক্ষ করা গেছে, মনে হচ্ছে বাজার করার প্রতিযোগীতা হচ্ছে। সেখানে হেটে যাওয়ারও কোন সুযোগ নেই। তার ভিতর আবার নারী-পুরুষের পাশাপাশি অনেকের কোলে শিশুদেরও দেখা যায়। এরা আবার অনেকে মাস্ক না পরেই সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক নিয়ে বাজার করছে। মাছের বাজার এবং কাচা বাজার এক যায়গায় হওয়ায় মারাত্মক সিরিয়াস অবস্থা।

সচেতন মহল তাই উদ্বেগ প্রকাশ করে বলেছেন এই যদি হয় বিশেষ লক ডাউনের চিত্র তাহলে লকডাউন না থাকলে কি হবে, অনেকে জেলা প্রশাসন এবং জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন মানুষ কথা শুনতে চায়না নিজের ভাল নিজেও বুঝতে চায়না, আবার আইনও মানেনা। ওদেরকে আইনের আওতায় আনাসহ বড় বাজারটিকে খোলা যায়গায় যেমন সাতক্ষীরা স্টেডিয়াম অথবা পিটিআই মাঠে স্থানান্তরের সুপারিশ করেছেন।

জেলায় বাস মিনিবাসসহ দুরপাল্লার বাস বন্ধ থাকলেও প্রশাসনিক নিষেধাজ্ঞা এবং বাধা উপেক্ষা করে ছোট ছোট সকল ধরনের যানবহন চলাচল করতে দেখা যায় প্রতিনিয়ত।

সাতক্ষীরায় শুক্রবার কত জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং কতজন সংক্রমিত হয়েছে প্রশ্নে সিভিল সার্জন ডাঃ হুসাইন সাফায়াত বলেন শুক্রবার ল্যাব বন্ধ থাকায় কোন নমুনা পরিক্ষা করা হয়না।-ভয়েস অব সাতক্ষীরা

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত