রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু সাংবাদিকদের দু’দিন ব্যাপী কর্মশালা শুরু

সাতক্ষীরায় হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম’র শিশু সাংবাদিকদের দু’দিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। কর্মশালা’র উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন।

জেলা শিক্ষা কর্মকর্তা এস এম আব্দুল্লাহ আল মামুন বলেন, শিশুদের কর্মশালা উদ্বোধনকালে তিনি বলেন, শিশু সাংবাদিকতার এ অধ্যায় শিশুদের সৃজনশীল উন্নয়নে ব্যাক্তিত্ব গঠনে যতটা না সহায়ক তার থেকে বেশী তাদের নেতৃত্ব ও দায়িত্ববোধ জাগ্রত করে। শিশুদের আত্মিক বিকাশের জন্য অবশ্যই অনেক বেশী জ্ঞান অর্জন করতে হবে। পাঠঅভ্যাস বাড়াতে হবে।

শুক্রবার সকাল সাড়ে নয়টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করে হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টিফোর ডট কম’র শিশু সাংবাদিক অগ্রঃ (বিসর্গ)। সমগ্র প্রশিক্ষণ কর্মশালা সমন্বয় করেন এবং প্রশিক্ষণ প্রদান করেন প্রতিষ্ঠানের নির্বাহী সম্পাদক সুলায়মান নিলয়।

কর্মশালায় বক্তব্য রাখেন ও অংশ নেন শিশু সাংবাদিক নিবিড় মেহেদী, আদৃতা বর্ষা, নাফিসা রাইছানা, রোকাইয়া কুলসুম পাহাড়ী, সুদিপ্তা সিংহ, মেহেরুন নেছা, সামিহা খান, মুশফিকা নাজনিন ইভা, নোমান ইমতিয়াজ প্রিন্স, গালিব নিয়াজ, মো: তানভির আহছান, অরিত্র দাশ, নবেন্দু মন্ডল, অনিত আঢ্য, সিদরাতুল মুনতাহা অন্নি, মেহেরীন মোস্তফা, অয়ন্তিকা বর্মন রিমি ও শেখ মিফতাহুল জান্নাত।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিডি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি ও হ্যালো’র সমন্বয়ক শরীফুল্লাহ কায়সার সুমন। শনিবার সমাপনি দিনে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবির।

একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন

নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান

দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন