শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শেখ হাসিনার গাড়িবহর হামলা মামলায় ৩ আসামির গ্রেপ্তারি পরোয়ানা

সাতক্ষীরার কলারোয়ায় সাবেক বিরোধীদলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মঙ্গলবার জামিনে থাকা ৩ আসামি সময়ের আবেদন জানালে তা না-মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত।

একই সাথে আসামিদের ৩৪২ ধারায় মতামত গ্রহণ শেষে ১৪ জন সাফাই সাক্ষী দেওয়ার আবেদন করলে সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ১১ জনের আবেদন মঞ্জুর করেন এবং বুধবার তাদের সাক্ষীর দিন ধার্য করেছেন।

গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আসামিরা হলেন কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, বিএনপি নেতা মফিজুল ইসলাম ও মো. আলাউদ্দিন।

এছাড়া মামলার ৫০ আসামীর মধ্যে ১৩ জনের বিরুদ্ধে আগে থেকেই গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং নতুন করে মঙ্গলবার ৩জনসহ মোট ১৬ জনের গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বিজ্ঞ আদালত।

আদালতে মঙ্গলবার বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ বাকী ৩৪ আসামি উপস্থিত ছিলেন।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহীন মৃধা ও পিপি এ্যাড. আব্দুল লতিফসহ কয়েকজন।

অপরদিকে, আসামিপক্ষে ছিলেন হাইকোর্টের অ্যাড.শাহানারা আক্তার বকুল, সাতক্ষীরার অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, অ্যাড. আব্দুল মজিদ (২), অ্যাড. মিজানুর রহমান পিন্টুসহ কয়েকজন।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী তৎকালীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী সাতক্ষীরার কলারোয়ায় ধর্ষিতা মুক্তিযোদ্ধা পত্নীকে দেখতে সাতক্ষীরায় আসেন। সেদিন তিনি কলারোয়া হয়ে ঢাকা ফিরে যাবার পথে কলারোয়ায় তার গাড়িবহর নিয়ে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় পুনরুজ্জীবিত মামলার বিচারকাজ শুরু হয়েছে। ইতোমধ্যে এ মামলায় ২০ জন সাক্ষীর জবানবন্দী গ্রহন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন