বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক মাহফুজ প্রতারণা ব্যাভিচারীর মামলায় গ্রেপ্তার

প্রতারণার অভিযোগে ‘সাংবাদিক’ মাহফুজ (৩৫) কে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে সাতক্ষীরা শহরের মেসেরডাঙ্গি (শহর আালীর কবিরাজ মোড়) একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আল মাহফুজ শহরের মুনজিত গ্রামের মৃত শওকত আলীর ছেলে।

সাতক্ষীরা সদর থানার এসআই দেব কুমার দাশ জানান, মাহফুজের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় সদরের মাহমুদপুর ভাড়ুখালি গ্রামের কুয়েত প্রবাসির স্ত্রী’র। পরিচয়ের সুত্র ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মাহফুজ ঐ গৃহবধুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্বামীকে তালাক প্রদান করায় এবং শহরের একটি ভাড়া বাড়িতে তাকে রেখে দেয়।

মাহফুজ সেখানে গোপনে যাতোয়াত করতো। ঐ গৃহবধুর শ্বাশুড়ি জানায়, তার ছেলের বিদেশ থেকে পাঠানো ৮/১০ ভরি সোনার গহনা ও নগদ টাকা নিয়ে তার বউ মা বাড়ি থেকে পালিয়ে এসে মাহফুজের সাথে অবৈধ সম্পর্ক করে এবং শহরের সুলতানপুরে একটি ভাড়া বাড়িতে থাকে।

এ ঘটনায় গৃহবধুর শ্বাশুড়ি মাহমুদপুর ভাড়ুখালি গ্রামের মনোয়ারা খাতুন বাদি হয়ে তাদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ব্যাভিচার ও চুরি মামলা দায়ের করে। মামলা নং ১৯। মামলার পর সদর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।

এদিকে মাহফুজ গ্রেপ্তারের খবর পাওয়ার পর তার নিজ এলাকা মুনজিতপুরে মানুষের মধ্যে স্বস্তির নিশ্বাস পড়েছে। সে এলাকায় সাধারণ মানুষকে জিম্মি করে ভয়ভীতি দেখিয়ে ও নিউজ করার নাম করে টাকা আদায় করতো। তার দাপটে এলাকার মানুষ অসহায় হয়ে পড়েছিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর, ধুলিহর ও ফিংড়ী এলাকার সাংবাদিকদের সংগঠন বি.ডি.এফ (ব্রহ্মরাজপুর,বিস্তারিত পড়ুন

নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য

নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন আয়োজিত দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবেবিস্তারিত পড়ুন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন

বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে আয়োজিত গিভওয়েতে আইফোনসহ ৫০টি আকর্ষণীয় উপহারের মধ্যে আইফোনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন
  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২