বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় হরতাল সফল করতে খুলনা মোড়ে বামজোটের পথসভা

বাজারের আগুন থেকে মানুষকে বাঁচাতে আগামী ২৮ মার্চ ডাকা আধাবেলা হরতাল সফল করতে বাম গণতান্ত্রিক জোট সাতক্ষীরার আয়োজনে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় শহরের খুলনা রোড় মোড়স্থ বঙ্গবন্ধু মুর‌্যালের সামনে এ পথসভা বাম গণতান্ত্রিক জোট সাতক্ষীরার আহবায়ক অ্যাড. শেখ আজাদ হোসেন বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর সমন্বয়ক নিত্যনন্দ সরকার, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মো. মুনসুর রহমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ মার্কসবাদী) এর সমন্বয়ক চিত্তরঞ্জন দাস, সদস্য অ্যাড. খগেনন্দ্রনাথ ঘোষ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সদস্য আহাজ উদ্দিন সুমন প্রমূখ।

বক্তারা বলেন, খাদ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধি মানুষের জীবনের অভিশাপ। এরফলে নি¤œবৃত্ত, নি¤œ মধ্যবিত্ত ও মধ্যবৃত্ত পরিবারের সদস্যরা তিনবেলা দু’মুঠো খেতে পারছে না। সেই মানুষের পেটের ও ভাতের অধিকার প্রতিষ্ঠার জন্য বাম গণতান্ত্রিক জোট সারাদেশে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল পালনের ডাক দিয়েছেন। সেজন্য জেলার সকল ব্যক্তি প্রতিষ্ঠান বন্ধ রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্ব-স্ব অবস্থান থেকে হরতাল সফল করার আহবান জানান বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর