বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১৩ দিন ধরে নিখোঁজ ইজিবাইক চালক শিমুল

সাতক্ষীরা পৌরসভার অভ্যন্তরীন উত্তর রাজারবাগান গ্রামের মো. আরিফুজ্জামান শিমুল (২২) নামে এক ইজিবাইক চালক রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। ঘটনার ১৩ দিন অতিবাহিত হয়ে গেলেও তার কোন খোঁজ নেই। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। নিখোঁজের দুইদিন পর তার বাবা মো. হোসেন আলী গাজী সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১৬৭০, তাং-২৬/০৫/২০২০।

ডায়েরী সূত্রে জানা গেছে, মো. আরিফুজ্জামান শিমুল (২২) প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে কাজের উদ্দেশ্যে ২৪ মে ২০২২ ইংরেজি তারিখ সকাল আনু: ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। এবং ওইদিন সন্ধ্যা আনু: ৬ টার দিকে শিমুল ০১৬১১৯৯৪৯২১ নম্বর থেকে তার বাবা মো. হোসেন আলী গাজীর সাথে কথা বলেন। এরপর তার ছেলে আর বাড়িতে ফিরে আসে না। এবং তার (শিমুল) ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজির পরেও অদ্যাবধি সন্ধান মেলেনি তার। ওইদিন তার (শিমুল) পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ও সবুজ রঙের ফুল হাতা শার্ট পরাছিল। এছাড়াও তার গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাকার, উচ্চতা- আনু. ৫ ফুট ৪ ইঞ্চি হইবে।

অশ্রুসিক্ত কন্ঠে নিখোঁজের বাবা মো. হোসেন আলী গাজী বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে মালেশিয়ায় থাকে। আর ছোট ছেলে শিমুলই এখন আমাদের সব। আমার বয়স হয়েছে। পূর্বের মতো আর কাজ করতে পারিনা। আমার ছেলের উপার্জিত অর্থ দিয়ে ভালোই চলছিল সংসার। ছেলেটি নিখোঁজ হওয়ায় সংসারের বেহাল অবস্থা। নিখোঁজের পর থেকে আতঙ্কে রয়েছি আমরা। সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলাম। ঘটনার ১৩ দিনেও সন্ধান মেলেনি আমার ছেলের। আমার ছেলেকে ফিরে পেতে জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সাতক্ষীরা থানার তদন্ত (ওসি) বিশ্বজিৎ অধিকারী বলেন, ওই ইজিবাইক চালকের পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। বিষয়টি তদন্তধীন। গুরুত্বের সাথে দেখছি আমরা।

একই রকম সংবাদ সমূহ

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি

সারাদেশে তীব্র গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভূতুড়ে বিল আদায়, আইন-শৃঙ্খলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ইটগাছা প্রাইমারী স্কুলে বৃত্তিপ্রাপ্ত ও শাপলা কাব অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ইটগাছাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি
  • সাতক্ষীরা সরকারি কলেজের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সমতার গণতন্ত্র গড়তে নেতৃত্বে সমঅংশগ্রহণের বিকল্প নেই
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি বিআরটিএ সাতক্ষীরার শ্রদ্ধা নিবেদন
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • সাতক্ষীরায় হাসপাতালে আগুন, ধোঁয়া ও হুড়োহুড়িতে আহত অর্ধশতাধিক
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কিডনী রোগে আক্রান্ত সাংবাদিক আরিফুল ইসলাম আশা অসুস্থ্য, সকলের দোয়া কামনা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ
  • কৃষি উৎপাদন বৃদ্ধি ও নিরাপদ খাদ্য নিশ্চিতে সাতক্ষীরায় পার্টনার কংগ্রেস