শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ২ সপ্তাহ ধরে নিখোঁজ ইজিবাইক চালক শিমুল

সাতক্ষীরায় দুসপ্তাহ ধরে ইজিবাইক চালক নিখোঁজ থাকলেও এখনো তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

নিখোঁজ ইজিবাইক চালকের নাম আরিফুজ্জামান শিমুল (২২)। তিনি উত্তর রাজারবাগান গ্রামের হোসেন আলী গাজীর ছেলে। এঘটনায় হোসেন আলী গাজী সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যার নং-১৬৭০, তাং-২৬/০৫/২০২০।

ইজিবাইক চালকের বাবা হোসেন গাজী জানান, আরিফুজ্জামান শিমুল প্রতিদিনের ন্যায় ইজিবাইক নিয়ে গত ২৪ মে সকাল ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়। এরপর ছেলে আর বাড়িতে ফিরে আসেনি। এমনকি তার (শিমুল) ব্যবহৃত ফোন নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। অনেক খোঁজাখুজির পরেও অদ্যাবধি সন্ধান মেলেনি তার। ওইদিন তার (শিমুল) পরনে নীল রঙের জিন্সের প্যান্ট ও সবুজ রঙের ফুল হাতা শার্ট পরা ছিল। এছাড়া তার গায়ের রং-শ্যামলা, মুখমন্ডল-লম্বাকার, উচ্চতা- আনু. ৫ ফুট ৪ ইঞ্চি হবে বলে জানান হোসেন গাজী।

অশ্রুসিক্ত কন্ঠে নিখোঁজের বাবা মো. হোসেন আলী গাজী আরও বলেন, আমার দুই ছেলে। বড় ছেলে মালেশিয়ায় থাকে। আর ছোট ছেলে শিমুলই এখন আমাদের সব। আমার বয়স হয়েছে। পূর্বের মতো আর কাজ করতে পারিনা। আমার ছেলের উপার্জিত অর্থ দিয়ে ভালোই চলছিল সংসার। ছেলেটি নিখোঁজ হওয়ায় সংসারের বেহাল অবস্থা। নিখোঁজের পর থেকে আতঙ্কে রয়েছি আমরা। সাতক্ষীরা থানায় একটি সাধারণ ডায়েরীও করেছিলাম। ঘটনার ১৪ দিনেও সন্ধান মেলেনি আমার ছেলের।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী বলেন, ইজিবাইক চালকের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বিষয়টি তদন্তাধীন। তাকে খুঁজে পেতে গুরুত্বের সাথেই দেখছি আমরা।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল