সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত


সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে এবং রূপান্তর এর আয়োজনে ২১ নভেম্বর ২০২৬, শনিবার সকাল ১০ টায় সাতক্ষীরা প্রেসক্লাব কনফারেন্স রুমে রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। রূপান্তর এর আশ্বাস প্রকল্পের গ্রোগ্রাম অফিসার দীপঙ্কর মন্ডল এর সঞ্চালনায় সহায়ক হিসাবে সেশন পরিচালনা করেন, রূপান্তর এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সিডো’র নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, সিডাব্লুসিএস এর কর্মকর্তা আরিফুর রহমান রানা, ব্রাক এর জেলা সমন্বয়কারী আশরাফুল ইসলাম, রাইটস যশোর এর প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম, অগ্রগতি সংস্থার কেস ম্যানেজার জিয়াউর ইসলাম, সক্রিয় কর্মী সালমা আক্তার ও রকিবুল ইসলাম। সভায় অংশগ্রহণ কারীবৃন্দ আশ্বাস প্রকল্প, যশোর জেলার মানব পাচারের বর্তমান পরিস্থিতি ও প্রবনতা বিষয়ে প্রাথমিক ধারনা, সীমান্ত এলাকায় মানব পাচার প্রতিরোধে বিদ্যমান উদ্যোগ সমূহ ও চ্যালেঞ্জ পর্যালোনা, এমআরএম অনুযায়ী সেবা ও রেফারেল সমন্বয়। যশোর জেলা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক, মানব পাচার প্রতিরোধ কমিটি , সক্রিয়কর্মী দল, সারভাইভারস লীডার, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি দপ্তর ও বেসরকারি সংগঠনের মধ্যে সমন্বয় সিস্টেম ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, দলীয় কাজের মাধ্যমে সাসটেইনেবিলিটি প্লান ও কর্মপরিকল্পনা তৈরি করা হয়। আশ্বাস প্রকল্পে রূপান্তর খুলনা,সাতক্ষীরা, যশোর ও ঝিনাইদহে কার্যক্রম বাস্তবায়ন করছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
নড়াইল জেলার কালিয়া উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক সোহেলবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
দৈনিক সরজমিন পত্রিকার সাতক্ষীরা জেলা প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান (৫১)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন


