শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ইজতেমায় দেশের অগ্রগতি, শান্তি ও প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা

দেশের অগ্রগতি ও শান্তি কামনায় সাতক্ষীরা জেলা ইজতেমায় অংশ নিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

শুক্রবার (১৯ নভেম্বর) সাতক্ষীরা পৌর এলাকার কুখরালী মন্টু মিয়ার ইটভাটা ময়দানে অনুষ্ঠিত জেলা ইজতেমায় যান তিনি।

৩ দিন ব্যাপী এ ইজতেমার প্রথম দিনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসুল্লীরা সেখানে জামায়েত হন এবং সেখানে ধর্মপ্রাণ মুসুল্লীদের সাথে পবিত্র জুমআর নামাজ আদায় করেন তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম জেলা ইজতেমায় অংশ নেওয়া ধর্মপ্রাণ মুসুল্লীদের সাথে কুশল বিনিময় করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু সুস্থতা কামনা করেন। একই সাথে দেশের অগ্রগতি ও শান্তি কামনার জন্য উপস্থিত সকলের কাছে দোয়া চান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশীদ ও সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. আল ফেরদাউস আলফা প্রমুখ।

১৯, ২০, ২১ নভেম্বর তিন দিন ব্যাপী জেলা ইজতেমার প্রথম দিনে প্রায় ১৫ হাজার ধর্মপ্রাণ মানুষের ঢল নামে। মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভ ও দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইজতেমার আয়োজন করা হয়েছে। বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসুল্লিরা সমবেত হচ্ছে সাতক্ষীরা জেলা ইজতেমায়।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো