শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ অক্টোবর) দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে মাসিক সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, ডালিম কুমার ঘরামী, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব মো. আল-ফেরদাউস আলফা, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, মাহফুজা সুলতানা রুবি, শেখ আমজাদ হোসেন, মো. মতিয়ার রহমান গাজী, মো. ওবায়দুর রহমান লাল্টু, মো. মনিরুল ইসলাম, এস.এম আসাদুর রহমান সেলিম, মাকসুদুর রহমান মুকুল, মো. মহিতুর রহমান, মো. নুরুজ্জামান, এম.এ হাকিম, রোকেয়া মোসলেম উদ্দিন, শিল্পী রাণী মহলদার, রোজিনা পারভীন, মীর জাকির হোসেন, কাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান ও জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আসিফ এহসান প্রমুখ।

সাতক্ষীরা জেলা পরিষদের মাসিক সভার আলোচ্য সূচির মধ্যে ছিল – ২০২১-২০২২ অর্থ বছরে এডিপি তহবিলের আওতায় জেলা ব্যাপি ০৫ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ সংক্রান্ত, ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব তহবিলের আওতায় চলমান প্রকল্পের (অফিস কম্পাউন্ডে) বিপরীতে ৮২ লক্ষ টাকার প্রস্তাব প্রেরণ, ২০১৯ -২০২০ এবং ২০২০-২০২১ অর্থ বছরে বাস্তবায়নধীন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, রাজস্ব তহবিলের আওতায় ০২টি গৃহ নির্মাণের প্রাক্কলন সংশোধন, খেয়াঘাট ইজারা প্রদান সংক্রান্ত ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম.এম মাহমুদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো