সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

রাজনৈতিক ভিন্নতার ঊর্ধ্বে সৌহার্দ্য

সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়

রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও জনস্বার্থে পারস্পরিক সম্মান, সৌহার্দ্য ও সহযোগিতার পরিবেশই প্রত্যাশা করেন সাধারণ মানুষ। সেই প্রত্যাশার প্রতিফলন দেখা গেছে সাতক্ষীরায় জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম পাবির-এর সঙ্গে জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুহা: ইজ্জতউল্লাহ ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-এর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে।

মঙ্গলবার সকালে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌহার্দ্যপূর্ণ সাক্ষাৎ ও মতবিনিময়ে রাজনৈতিক মতপার্থক্যের বাইরে পারস্পরিক সম্মান ও সহযোগিতার একটি ইতিবাচক বার্তা উঠে এসেছে। এ সময় জেলার বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।

সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন দল ও মতের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়টি দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের প্রত্যাশা। বিশেষ করে উন্নয়ন, জনসেবা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজনের পরিবর্তে সম্মিলিত উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রয়েছে নাগরিকদের মধ্যে।

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম পাবিরের সঙ্গে জামায়াতের দুই জন সংসদ সদস্যের এ সাক্ষাৎকে অনেকেই রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন। রাজনৈতিক পরিচয় ও দলের অবস্থান ভিন্ন হলেও জনস্বার্থে একসঙ্গে কাজ করার মানসিকতা থাকলে সাতক্ষীরা জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব—এমন প্রত্যাশা ব্যক্ত করছেন সাধারণ মানুষ।

উল্লেখ্য সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব ও সাতক্ষীরা-১ আসনের এমপি ও জামায়াতের নেতা অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ এর মধ্যে রাজনৈতিক বিভাজন সৃষ্টি হয় জাতীয় নির্বাচন পরবর্তীতে। হাবিবুল ইসলাম হাবিব ও অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ ২০২৬ সালে জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে জামায়াতের প্রার্থী অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ এবং বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব প্রতিদ্বন্দ্বিতা করেন। ঐ নির্বাচনে ১৮ হাজার ভোটের ব‍্যবধানে বিজয়ী হয় জামায়াত মনোনীত প্রার্থী ইজ্জত উল্লাহ। সেই থেকে উভয়ের মধ্যে বিভেদ লেগে ছিল, যা সাতক্ষীরার মানুষের কাছে দৃষ্টি গোচর। নির্বাচন পরবর্তীকালে জামায়াতের এমপি তালা ও কলারোয়োয় নির্বাচনে জনগণের দেওয়া অওদা রক্ষার্তে উন্নয়ন মূলক কাজ করতে গেলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মূখিন হতেও হয়। সম্প্রতি গত দুই দিন পূর্বে কলারোয়ায় একটি রাস্তা সংস্করণের কাজ উদ্ধোধন করাকে কেন্দ্র করে একই স্থানে জামায়াত এবং বিএনপির কর্মসূচি দেওয়া হয়। সেসময় উভয় গ্রুপের রাজনৈতিক কর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছিল, সেসময় পুলিশ প্রশাসন এর তৎপরতায় রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে কলারোয়াবাসি রক্ষা পায়। তারই জের ধরে মঙ্গলবার ১১ আগস্ট সকালে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক ও তালা-কলারোয়ার এমপি অধ‍্যক্ষ ইজ্জত উল্লাহ সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাথে এক সৌজন্যে সাক্ষাৎ মিলিত হন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ এর নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত