সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা

সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুছার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ১০৬ সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের নমীনি ও সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভোমরা স্থল বন্দরের ব্যবসায়িক উন্নয়নের জন্য যেকোনো উপায়ে ভোমরা স্থল বন্দরের যানজট নিরসন করতে হবে। সকলের সম্মিলিত উদ্যোগ নিয়ে বিভিন্ন যুগ উপযোগী পদক্ষেপের মাধ্যমে এ যানজট নিরসন করা সম্ভব। যানজট নিরসনকল্পে বাধা মানবো না এবং কোন অনিয়ম মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাতক্ষীরা জেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক নাছিম ফারুক খান মিঠু।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি রেজিঃ নং-৮৭/সাতঃ এর সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৭২২) এর সভাপতি আব্দুস সাত্তার জুয়েল, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদার, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় ভোমরা সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, ট্রাক মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও বিভিন্ন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

রাজধানী শেরেবাংলা নগরের আত্মহত্যার প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজীবিস্তারিত পড়ুন

দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা.বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলাম (জামায়াত থেকে বহিষ্কৃত) এরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • মানব পাচার প্রতিরোধে সাতক্ষীরায় সক্রিয় কর্মী দলের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরার বাঁকাল শেখ পাড়া জামে মসজিদে ইসলামী কুইজ প্রতিযোগিতা ও সিরাত মাহফিল
  • সাতক্ষীরায় আ.লীগ নেতা আমিনুল ইসলাম মন্টু ওরফে ভুয়া ডিআইজি গ্রেফতার
  • সাতক্ষীরায় ৭ দফা দাবিতে দলিল লেখক সমাবেশ অনুষ্ঠিত