সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছে মৌচাক সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট এবং মৌচাক সাহিত্য পরিষদের মুখপাত্র মৌচাক পত্রিকা ও সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদের লেখা ৩টি বই প্রদান করা হয়।

বুধবার (২২ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সাহিত্য-সংস্কৃতির বিকাশ, পাঠচর্চা এবং সমাজে সৃজনশীল কর্মকাণ্ড সম্প্রসারণ নিয়ে মতবিনিময় হয়। জেলা প্রশাসক সাহিত্য ও সাংস্কৃতিক চর্চাকে আরও গতিশীল করতে মৌচাক সাহিত্য পরিষদের উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের ইতিবাচক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন মৌচাক সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মছরুর রহমান, কোষাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, সাহিত্য সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সহ-মহিলা সম্পাদিকা গুলশান আরাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সৌজন্য সাক্ষাত শেষে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের সফল দায়িত্ব পালন এবং সাতক্ষীরা জেলার সার্বিক উন্নয়ন কামনা করা হয়।

একই রকম সংবাদ সমূহ

তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ

জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়ে সাধারণ মানুষের ঘাড়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান

সাতক্ষীরা প্রাণ নাথ (পিএন) মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদানবিস্তারিত পড়ুন

এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুলবিস্তারিত পড়ুন

  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় জেলা যুবদলের কমিটি ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল
  • বিটিভির সংগীতশিল্পী হিসেবে ‘উচ্চ’ শ্রেণির স্বীকৃতি পেলেন সাতক্ষীরার আবু আফ্ফান রোজবাবু
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম খানবাহাদুর আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করা হোক
  • সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম দ্রুত চালুর দাবীতে সভা
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি নিয়োগ প্রক্রিয়ায় অভিনন্দন, প্রেক্ষাপট ও প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওলামা বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • সাতক্ষীরায় ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত