বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির কমিটি গঠন ।। সাত্তার সভাপতি, ক্যাপ্টেন সম্পাদক

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহীদ নাজমুল সরণিস্থ ৯৯ মার্কেটে এ জরুরী সভা সংগঠনের সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় পৌর ভূমিহীন সমিতির সভাপতি হোসেন মাহমুদ ক্যাপ্টেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন রঘুনাথ খাঁ, মুনসুর রহমান, মো: শিহাব উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা সাবান আলী বিশ্বাস প্রমূখ।

এ সময় ভোমরা ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি সামছুর রহমান, সহ-সভাপতি ফিরোজ, সাগর, সম্পাদক মাহফুজা খাতুন, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, রোকছানা পারভীন, রানুআরা, মোসলেমা, আকলিমা, রেশমা, সাজেদা, সাহিদা, আনুতারা, ফিরোজা, মায়া, সাথী, হালিমা, মোরজিনা, আনোয়ারা, রিজিয়া, জামান, আকাশ, গোপাল চন্দ্র দাশ, দিলীপ কুমার, লুকমান গাজী, রেজাউল, আফজাল হোসেন, কিনা মীর, সেলিম হোসেন, ফিরোজ আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, আশির দশক হতে ভূমিহীনদের অধিকার আদায়ের স্বার্থে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সংগঠকরা নিরলসভাবে কাজ করছে। কিন্তু কিছু ভূমিহীন সংগঠক নিজেদের ব্যক্তিস্বার্থে সংগঠন বিরোধী কর্মকান্ড দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছে যা ভূমিহীনদের স্বার্থ রক্ষায় বড় বাধা হয়ে দাড়িয়েছে। এই বাঁধাকে প্রতিরোধ করতে নতুন করে সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতিকে পুনঃগঠন জরুরী।

সভা শেষে সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আব্দুস সাত্তারকে সভাপতি, হোসেন মাহমুদ ক্যাপ্টেনকে সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা সাবান আলী বিশ্বাসকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির আংশিক কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা রঘুনাথ খাঁ।

সংগঠনের বাকি সদস্যদের নাম পরবর্তীতে প্রকাশ করার প্রত্যায় ব্যক্ত করেন তিনি।

সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল