সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা মেডিকেলে পিসিআর ল্যাব অনুমোদন

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের অনুমোদন পাওয়া গেছে।

রোববার রাতে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি ল্যাব স্থাপনের অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্যগণ, জনপ্রশাসন সচিব এবং বিভাগীয় কমিশনারকে ধন্যবাদ জানান।

এছাড়া আকস্মিক প্রবল বৃষ্টিপাত ও জোয়ারে সৃষ্ট বন্যা দূর্গত সাতক্ষীরার মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী ২০০ মে. টন চাল এবং নগদ ২ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন বলে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির উদ্ভব হওয়ার পর থেকে সাতক্ষীরার সংসদ সদস্যবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, নাগরিক সামাজের নেতৃবৃন্দ সাতক্ষীরায় করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানিয়ে আসছিল।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটিসহ বিভিন্ন সংগঠন এ ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে।
সূত্র: পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব, সম্পাদক সিরাজুম মুনির

সাতক্ষীরা মেডিকেল কলেজে ছাত্রদলের একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে স্থায়ী ডাস্টবিন ও সচেতনতামূলক ব্যানার স্থাপন

পরিবেশ সুরক্ষা এবং শিক্ষাঙ্গনকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মনোরম রাখতে সাতক্ষীরা সরকারি কলেজবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি পলিটেকনিকে নবীনদের বরণ, ১৪ শিক্ষার্থী পেল সম্মাননা

সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ২০২৬–২৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ল স্টুডেন্টস ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
  • সাতক্ষীরায় আওয়ামী লীগ নেতা, এমপি রবির ঘনিষ্ঠ সহযোগী ডাবলু গ্রেফতার
  • নড়াইলে জাসাস নেতাসহ দুই হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মানববন্ধন
  • সাতক্ষীরা কাউন্টার ট্রাফিকিং নেটওয়ার্ক এর রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক, না ফেরার দেশে মোস্তাফিজুর রহমান
  • সাতক্ষীরায় ইউপি নির্বাচন: প্রার্থী ঘোষণায় বিলম্বে মাঠ হারানোর শঙ্কায় বিএনপি, দ্রুত মনোনয়নের দাবি
  • সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা: নেটওয়ার্ক জোরদারে সম্মিলিত প্রয়াস
  • প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ উন্নয়ন: সাতক্ষীরার মাছখোলা পশ্চিমে কাদামাটির রাস্তায় চরম দুর্ভোগ
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড
  • বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা
  • জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল
  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ